3 Answers

ছবিটি উল্টা পৃষ্ঠা করে রাখুন। ছবিটি বাহ্যিক হলে ফেরেস্তা আসেনা। তাছাড়া অপবিত্র এবং যে ঘরে আল্লাহর ইবাদাত হয়না সেখানেও ফেরেস্তা আসেনা।

3034 views Answered

যদি কারো ঘরের মধ্যে  ছবি ঝুলিয়ে রাখা হয়ে থাকে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা ঢোকেন না। এটি রাসূল (সা.) বলেছেন।

আর প্যাকেটে ছবি থাকলে এবং সেটি নিয়ে মসজিদে প্রবেশ করলে নামাজ হবে না, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি ইমাম সাহেব নিজেই তৈরি করে বলেছেন। এ ধরনের কোনো প্যাকেটের মধ্যে যদি ছবি থাকে আর সেটি যদি মনোযোগ নষ্ট করার আশঙ্কা থাকে, তাহলে সালাতের ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে উচিত হচ্ছে প্যাকেটটি এমনভাবে রাখা যাতে করে মুসল্লির মনোযোগ নষ্ট না করে। মসজিদের মধ্যে সেটাকে হেফাজত করা।

মসজিদের আদব হচ্ছে মসজিদের ভেতরে কেউ ছবি নিয়ে প্রবেশ করবেন না। কারণ, ১০০ ছবি নিয়ে যদি কেউ প্রবেশ করে, তাহলে মসজিদের অবস্থা কী হবে? মসজিদে সালাতের জন্য মানুষ প্রবেশ করবেন। সে ক্ষেত্রে যদি কোনো কারণে কেউ বাধ্য হয়ে যায়, তাহলে তাঁর জন্য উচিত হচ্ছে সে ছবিকে তিনি এমনভাবে রাখবেন, যাতে কোনোক্রমেই এটি দৃষ্টি আকর্ষিত না হয়। নামাজ হবে না, এটি বাড়তি কথা। 

আপনার ক্ষেত্রে আমি বলব আপনি ঘরের ছবিটি উলটি রাখবেন । তাহলে হবে। 

পেপার যখন রাখবেন পড়া শেষ করে সেটি এমন ভাবে রাখুন যেন ছবি না দেখা যায়। 

3034 views Answered

আপনার ঘরে ছবি থাকলেই ফেরেশতা প্রবেশ করবে না ।

3034 views Answered

Related Questions

Next steps