ঘুষ দিয়ে চাকরি নেয়া জায়েয আছে কিনা?

আমার এক কাজীন এর ঔষধ কম্পানীতে চাকরি হবে কথা চলছে। বাট প্রবলেম টা হচ্ছে সেখানে 20 হাজার টাকার ঘুষ দিতে হবে। তবেই তারা তাকে চাকরি টা দিবে। তো আমার প্রশ্ন হলো এভাবে ঘুষ দিয়ে চাকরি নেয়া যায়েজ আছে কিনা। আর এ চাকরির মাধ্যমে অর্জিত টাকা হালাল না হারাম দয়া করে কোরআন হাদিসের আলোকে জবাব দিবেন। দলীল ছাড়া কেও উওর দিবেন না পিল্জ।।

2785 views

1 Answers

  (১) 

>> তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করোনা । এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না । (সূরা-বাকারা,আয়াত-১৮৮)

* আল্লাহ ঘুষ কে হারাম করেছে।

>> নিশ্চয়ই যে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের দিন তার জন্যে নির্ধারিত রয়েছে জাহান্নাম । {বুখারী, মিশকাত/৩৯৯৫} (ঘুষ সম্পর্কিত)

>> হারাম খাদ্য ভক্ষণ করা শরীর জান্নাতে প্রবেশ করবেনা । {মিশকাত/২৭৮৭}(ঘুষ সম্পর্কিত)}

2785 views Answered

Related Questions

Next steps