এমন কিছু ঔষধ আছে যা সেবন করলে এক থেকে দেড় মাসের মধ্যে শরীর সাস্থ পাল্টে যায়। এবং প্রচুর খিদে পায়। মোটা হওয়ার জন্য এইসব ঔষধ সেবন করলে কি কি সমস্যা দেখা দিতে পারে?
2910 views

2 Answers

আপনি মোটা হওয়ার জন্য যদি স্টেরয়েড জাতিয় ঔষধ সেবন করেন তাহলে আপনার অনেক সমস্যা হবে । যেমন ধরুন, আপনার শরীরে চামড়ার নিচে পানি জমবে, তারপর আবার ক্যান্সার হওয়ার ঝুকিও থাকতে পারে । এজন্য মোটা হওয়ার জন্য কোন ঔষধ না খাওয়াই উত্তম । তবে আপনি হামর্দ এর #সিনকারা কিনে খেতে পারেন, এতে কোন পার্শ্বপতিক্রিয়া নাই । এটি খেলে আপনার ক্ষুধাও বৃদ্ধি পাবে ।

2910 views

এগুলো মুলত অনুমোদন বিহীন ঔষধ, এগুলোর সাথে স্টেরয়েড মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজারজাত করে!! এগুলো সেবন করলে খাওয়ার  অতিরিক্ত রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে। তাই বেশি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত পানি ও চর্বি জমে সাময়িক ভাবে শরীর মোটা দেখাবে, এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ ক্ষতিগ্রস্ত হবে। এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে যাবেন। তখন অরুচি খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে তখন রুচি বাড়ার ভিটামিন ও কাজ করতে চায় না। এটি খেলে শরির মোটা থাকবে, খাওয়া বন্ধ করলে চিকন হয়ে যাবে, তখন স্বাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা কোন টাই থাকবেনা।

2910 views

Related Questions