আমাকে একটু সাহায্য করুন। আপনাদের একটু সহযোগিতা পেলে আমি হয়তো আমার বিষয়টিকে ভালোভাবে উপস্থাপন করতে পারব?
1 Answers
তারিখ: (যেদিন জমা দিবেন সেদিনের)
বরাবর,
প্রধান শিক্ষক মহোদয়,
কখগ স্কুল।
ঙচছ (জেলা নাম হবে)।
বিষয়: “এসএসসি ফরম পূরণ“ ফি মওকুফ/আংশিক মওকুফের আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন যে, আমি ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থী। আমার পিতা সামান্য দিন মজুর। তথাপি তিনি অসুস্থ থাকায় আমাদের পরিবার ঋণগ্রস্থ হয়ে আছে। এ বছর ফরম পূরণ বাবদ ২০০০/- (দুই হাজার টাকা) নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। যা আমার দরিদ্র ও ঋণগ্রস্থ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। স্কুল জীবনের এতদূর এসে অর্থের অভাবে সামনে না আগাতে পারলে জীবনটাই অর্থবহ থাকছে না।
অতএব, মহোদয়ের নিকট আমার করজোর আবেদন, উপরোক্ত বিষয় বিবেচনায় এনে আমার এসএসসি ফরম পূরণ ফি সম্পূর্ণ মওকুফ/আংশিক মওকুফ করে আমাকে আগামীর জীবনে একধাপ এগিয়ে যেতে সহায়তা দানে চিরকৃতজ্ঞ রাখবেন।
নিবেদক
(এখানে স্বাক্ষর)
সাজ্জাদ হোসেন
এসএসসি পরিক্ষার্থী
কখগ স্কুল, জেলা।
বিষয় থেকে ও অতএব থেকে আংশিক লিখলে সম্পূর্ণ বাদ দিবেন, আর সম্পূর্ণ লিখলে আংশিক শব্দটা বাদ দিবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy