1 Answers

ইলেট্রন আসক্তিঃ কোন পরমাণূতে একটি ইলেক্ট্রন যুক্ত হতে নির্গত শক্তির পরিমাণকে ইলেক্ট্রন- আসক্তি বলে। পর্যায় সারণির বাম পাশে ধাতুদের আর ডানপাশে অধাতুদের অবস্থান। ধাতুদের চেয়ে অধাতুদের ইলেক্ট্রন আসক্তি বেশি। সুতরাং, পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে ই-আসক্তি বাড়তে থাকে। সাধারণত, পর্যাবৃত্তিক ধর্মের বিপরীত ধর্ম প্রকাশ পায় গ্রুপে। ফলে, কোন গ্রুপে উপর থেকে নিচে গেলে ই-আসক্তি কমার কথা এবং সবচেয়ে উপরের মৌলের ই-আসক্তি সবচেয়ে বেশি হবার কথা। সপ্তম গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ফ্লোরিন সবার উপরে তাই ফ্লোরিনের ই-আসক্তি সবচে বেশি হবার কথা। কিন্তু বাস্তবে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ই-আসক্তি কম। আসলে উত্তর কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই নিহিত। আসলে ফ্লোরিনের ই- আসক্তি কম হবার কারণই হল এর ক্ষুদ্র আকার। তাই ছোট্ট জায়গায় অলরেডি ৯ টা ইলেক্ট্রন থাকায় এর ইলেক্ট্রন ঘনত্ব বেশি। ফলে নতুন ইলেক্ট্রন আসার জন্য ফ্লোরিনের ময়দান অনূকুল নয়!! কারণ সেক্ষেত্রে ইলেক্ট্রন-ইলেক্ট্রন বিকর্ষণ ঘটবে। তাই দেখা যায় ৭ম গ্রুপের ক্ষেত্রে ক্লোরিনের ই-আসক্তি সবচে বেশি। বিঃদ্রঃ আমার এ উত্তরে ই- আসক্তি=ইলেক্ট্রন- আসক্তি

2949 views

Related Questions