1 Answers

রাইট শেয়ার হচ্ছে এক ধরনের অধিকারমূলক শেয়ার। অনেক সময় কোনো কোনে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ অথবা ব্যাংক ঋণ শোধ করে দেওয়ার লক্ষ্যে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করে। রাইট শেয়ার পাওয়ার জন্য একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়, যে তারিখ পর্যন্ত শেয়ার হাতে থাকলে রাইট পাওয়ার আইনগত অধিকার তৈরি হয়। এ তারিখকে বলে রেকর্ড ডেট।

4622 views Answered

Next steps