1 Answers

O গ্রুপের রক্ত মশাদের ভীষন পছন্দের আর A গ্রুপের রক্ত মশা মহাশয়দের কম পছন্দের। শুধু মশা নয় আমাদের ত্বকে যেসকল পোকামাকড় বসে থাকে তার মধ‍্যে যাদের O রক্তের গ্রুপ তাদের ক্ষেত্রে পোকামাকড় দ্বারা আকৃষ্ট হ্ওয়ার প্রবনতা দ্বিগুন।

এবার আপনি ভাববেন মশা মহাশয় বিজ্ঞানী নাকি? কোনটা A আর কোনটা O গ্রুপের রক্ত বোঝে কী করে?আমাদের ত্বক কিছু রাসায়নিক পদার্থ ক্ষরন করে।আর এই ক্ষরিত রাসায়নিক পদার্থ আমাদের DNA এর প্রকৃতির ওপর নির্ভর করে যা আমাদের রক্তের গ্রুপ নির্নয় করে থাকে।এই সকল ক্ষরিত পদার্থ যেমন ল‍্যাকটিক অ্যাসিড মশাদের রক্তপান করতে আমন্ত্রন জানায়।

এছাড়াও যেসব ব‍্যক্তির মেটাবলিজম বেশি তারা বেশি পরিমানে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করার ফলে মশারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে।এছাড়াও কালো রঙের প্রতি মশার আলাদাই একটা টান আছে। তাই কালো রঙের জামা পরিহিত নরনারী মশা দ্বারা আক্রান্ত হয়ে থাকেন।

2939 views Answered

Related Questions

মশার কামড়?
1 Answers 3046 Views

Next steps