3 Answers
মানুষ ও রোবট যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে ক্যাপচা(captcha) বলে...
ওয়েবসাইটের সুরক্ষার জন্য ক্যাপচা বসানো হয়।
একজন মানুষ সহজেই ক্যাপচা বুঝতে পারে,কিন্তু,রোবট পারে না।
ক্যাপচা (CAPTCHA) এর পূর্ণরূপ হচ্ছে, Completely Automated Public Turing test to tell Computers and Human Apart অর্থাৎ, এটি একটি স্বয়ংক্রিয় পাবলিক ট্যুরিং পরীক্ষা, যা কম্পিউটার ও মানুষের মাঝে পার্থক্য নির্ণয় করে।
ক্যাপচা একটি নিরাপত্তা পদ্ধতির নাম। কিছু কিছু ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে অনেক সময় আমাদেরকে একটি অবিন্যস্ত ও অস্পষ্টভাবে দৃশ্যমান কিছু বর্ণ বা অংক দেখে কিছু তথ্য পূরণ করার জন্য বলা হয়। যার মাধ্যমে এ বিষয়টিকে যাচাই করা হয় যে, তথ্যগুলো কি মানুষ ইনপুট করছে নাকি কম্পিউটার বা রোবট ইনপুট করছে।
বর্তমান যুগে পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা রোবট তৈরি হয়েছে। এগুলো সারাক্ষণই সম্ভাব্য সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে, যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড বের হয়। রোবট যাতে ঢুকতে না পারে সে জন্য পাসওয়ার্ড দেওয়ার পরও একটি বিশেষ লেখা পড়ে টাইপ করে দিতে হয়, যা একজন মানুষের জন্য বোধগম্য হলেও একটি রোবট এ সমস্যার সমাধান করতে পারে না। মূলত ওয়েবসাইট কে স্প্যাম (অপ্রয়োজনীয় তথ্য) মুক্ত রাখার জন্য ক্যাপচা পদ্ধতি ব্যবহার করা হয়।