4 Answers
এ ক্ষেত্রে আপনাকে প্রথমে নিজে নিজে অনুশিলন করতে হবে। একা একা কোন রুমে। তারপর মোটামুটি ক্লিয়ার হলে দু একজনের সামনে কিছু বলার চেষ্টা করবেন। এভাবে কন্ট্রোলে চলে আসবে।
সব সময় মনে করবেন, আপনার সামনে ছোট ছেলে-মেয়েরা বসে আছে৷ শিক্ষকদের সামনে যেমন ছাত্র-ছাত্রীরা থাকে৷ মনে ধৈর্য ও সাহস থাকতে হবে৷ এবং উপস্থিত বুদ্ধি থাকা বক্তৃতার জন্য বিশেষভাবে প্রয়োজন৷
আপনার এই ভয়টা কমান এই ভয় মনে মধ্যে রাখলে জীবনে উন্নতি করতে পারবেন না। সবার সাথে মন খুলে কথা বলবেন। সবাই যেমন মানুষ আপনি ও তেমনি মানুষ। মানুষ হয়ে মানুষকে কিসের ভয়।
আপনি যখন কোন অনুষ্ঠানে যে বিষয়ে বক্তব্য দিতে যাবেন, আগে থেকে সেই বিষয় সম্পর্কে ভালো ধারনা অর্জন করে নিবেন । মঞ্চে উঠে মনে করবেন আমার সামনে কেউ নাই, আর থাকলেও ওরা আমার থেকে কম যানে । এরপর আপনি আপনার বক্তব্যের পয়েন্ট গুলো সিরিয়াল দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করেন । নিজের মনোবল কে ধরে রাখুন আশা করি জড়তা কেটে যাবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy