অনিচ্ছাকৃত স্বপ্নদোষ বন্ধে করণীয় কী?

আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া, সিলেট থেকে।

আমি আলহামদুলিল্লাহ্‌ পাঁচ ওয়াক্ত নামায আদায়ের চেষ্টা কিরি। সেজন্য সবসময় নিজেকে পাক পবিত্র রাখার জন্য চেষ্টা করি এবং সব ধরণের পাপ কাজ এবং নোংরামি থেকে নিজেকে বিরত রাখি। কিন্তু তারপরেও দেখা যায় মাসে ২-১ বার অর্থাৎ ১০-১৫ দিন পর পর রাতে অনিচ্ছাকৃত ভাবে আমার বীর্যপাত হয়। যা আমি সকালবেলা বুঝতে পারি। বীর্যপাতের ফলে আমার শরীর নাপাক হয়,  ইবাদত করতে সমস্যা হয়। এর থেকে পরিত্রাণলাভের উপায় কী? 

ধন্যবাদ।

3389 views

1 Answers

ভাই জাকারিয়া মাসে দুই-একবার স্বপ্নদোষ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। বয়ঃসন্ধিকাল শুরু হলে শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। এসময় পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হওয়া শুরু করে, যা পুরুষের শরীরে বীর্য সৃষ্টিতে সাহায্য করে। এই বীর্য শরীরে জমা হতে থাকে। এটি মাঝে মাঝে স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায়। বেড়ে ওঠার সময় এরকম হতেই পারে। এতে ভয় পাওয়ার কারন নেই এবং এটি নিয়ন্ত্রণ করা বা বন্ধ করার কোন প্রয়োজন নেই।

3389 views Answered

Related Questions

স্বপ্নদোষ?
4 Answers 2881 Views

Next steps