শুধু রাতে জর আসে সাথে মাথার পিছন সাইড থেকে ঘার পর্যন্ত ব্যাথা হওয়ার কারন ও সমাধান কী?
1 Answers
★জ্বরঃ
অনক সময় আমাদের হঠাৎ করে শুধু রাতে জ্বর আসে।দিনের বেলা আপনি দিব্যি সুস্থ্য। এর ফলে সারা রাত ছটফট করেন, একটু পরপর ঘেমে যান, আবার শীতে থরথর করে কাপেন, ঘুম হয়না ও সকালে ক্লান্ত বোধ করেন। পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়না বা শরীরের প্রয়োজনীয় বিশ্রামটাও হয়না। আপনাকে এক রকম অস্বস্তিতে ফেলে দেয়। শুধু রাতে কেন জ্বর আসে – একটা বড় চিন্তার ব্যাপার। আপনি যদি রাতে জ্বরে ভোগেন, এর জন্য শুধু প্যারাসিটামল খেলে হবেনা। এখুনি ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। জ্বর আসার নিশ্চিত কারণ আছে এবং সেগুলো থেকে রেহাই পাওয়া খুব দরকার।
★মাথা ব্যথার কারণঃ
দৈনন্দিন জীবনে মাথা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। যদিও বেশীর ভাগ মাথা ব্যথা বিরক্তিকর, তবে বেশীর ভাগ মাথা ব্যথাই মারাত্মক রোগ নির্দেশ করেনা। দুশ্চিন্তা ও মাইগ্রেন শতকরা ৯০ ভাগ মাথা ব্যথার জন্য দায়ী। মাথা ব্যথা নানা রকমের। টেনশন হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক, সাইনাস হেডেক, আর্জেন্ট হেডেক, আইহেডেক বা চক্ষুজনিত মাথা ব্যথা, হরমোনজনিত মাথা ব্যথা। তাছাড়া মগজের টিউমার, মগজের ঝিল্লির ভিতর রক্তপাত, উচ্চ রক্তচাপ ইত্যাদি কারণেও মাথা ব্যথা হয়।
এখন আপনার কি কারনে মাথার পিছন থেকে ঘাড় পর্যন্ত ব্যাথা হচ্ছে এটা আগে নির্নয় করা প্রয়োজন তারপর ব্যাবস্থা। এর জন্যও আপনাকে অভিজ্ঞ ডাক্তার এর কাছে যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy