আমি অনেক ব্রিটিশকে prepositions এর কথা আস্ক করেছি।কিন্তু তারা এগুলো চিনে না!তাহলে আমাদের কেন এগুলো কষ্ট করে শিখতে হবে?

অনেক ব্রিটিশকে আবার টেন্সের কথা আস্ক করেছি,তারাও বলেছে তারা টেন্স ইউজ করে না!তাহলে আমাদেরকে কেনো এগুলো শিখতে হয়???

3809 views

1 Answers

বাংলাদেশের সবাই কি সর্বনাম, বিশেষ্য, কাল এগুলো বোঝে?

তাদের মার্তৃভাষাই ইংরেজি, তাই তাদের আলাদাভাবে প্রিপোজিশন বা টেন্স নিয়ে মাথা ঘামাতে হয়না। আর কমন সেন্স প্রয়োগ করলেইতো বোঝা যায়, টেন্স ছাড়া আদৌ বাক্য গঠন করা যায়?

ব্রিটিশ কারিকুলাম আমাদের কারিকুলাম থেকে সম্পূর্ণ ভিন্ন। তাদের দেশে হোমস্কুলিং বেশ জনপ্রিয়, কিছু নির্দিষ্ট সাবজেক্ট পড়েই আপনি উচ্চশিক্ষা অর্জনের পর্যায়ে চলে যেতে পারবেন।

যারা ইংরেজি লিটারেচার নিয়ে পড়াশোনা করে তারা হয়তো এসব বিষয়ে জানে, বাকিরা এগুলো জানার কোনো প্রয়োজন বোধ করেনা।


প্রিপোজিশন/টেন্স ইত্যাদি যাই বলেন, এগুলো শুধু বাংলাদেশে নয়, যত দেশে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় সব দেশেই পড়ানো হয়। প্রয়োজন না থাকলে নিশ্চয়ই এগুলো উপেক্ষা করা হতো।

3809 views Answered

Related Questions

Next steps