৬টি ধাপ অনুবাদ করে বুঝিয়ে দিন?
ক্লাস অব ক্লানসে অ্যাকাউন্ট এর জিমেইল পরিবর্তনের জন্য সুপারসেলকে মেসেজ করেছিলাম।তারা ৬টি ধাপে প্রশ্নের উত্তর দিতে বলেছে।আমাকে বুঝিয়ে দিন কোন ধাপে কি করতে হবে?
♦Google translation ব্যবহার করে অনুবাদ করবেন না
- সুপারসেল থেকে আসা মেসেজটি নিচে দেয়া হলো:-
Hello Chief and thank you for contacting us!
We can help you link your village to the correct account. Keep in mind that this change is a one- time exception. We will need your valuable help though since the builders have some questions and only you can answer them to verify ownership and proceed with your request!
1. When and where did you create your account? (Month, Year, Location)
2. If you have made any gem purchase, please send us a copy/screenshot of the gem transaction.
3. Please, inform us of the reason that you wish to transfer your account to another email.
4. Was your village connected to Facebook? If that’s the case, could you provide us with your numeric Facebook ID?
Here is a useful link on how to do that : https://www.facebook.com/help/1397933243846983/?ref=u2u
5. Which devices have you used in order to play this village and what models are they?
6. Have you ever changed the name of this account? If yes, which was the previous name?
Thanks in advance for answering.
We'll be waiting for your reply in order to help you with your request.
1 Answers
উপরের টেক্সট এর অনুবাদ: "ওহে নেতা, অামাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। অামরা অাপনার ভিলেজ/গ্রামের লিংক সঠিক অ্যাকাউন্টে দিয়ে সহায়তা করতে পারি। মনে রাখবেন, এই পরিবর্তন একবার প্রযোজ্য। অামাদের সহায়তা করতে বিল্ডারদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন যাতে অাপনার অনুরোধ সম্পন্ন হয়। ১. কখন ও কোথায় অাপনার অ্যাকাউন্ট খুলেছিলেন? (মাস, বছর, জায়গা) ২. যদি কখনো gem কিনে থাকেন তাহলে তার কপি/স্ক্রিনশট দেন। ৩. অাপনার অ্যাকাউন্টকে কেন অন্য ইমেইলে প্রতিস্থাপন করতে চান? ৪. অাপনার অ্যাকাউন্ট ফেসবুকে যুক্ত ছিল? থাকলে ফেসবুকের অাইডি নম্বর দিন। এক্ষেত্রে এই লিংকটি সহায়তা করতে পারে... https://www.facebook.com/help/1397933243846983/?ref=u2u ৫. কোন ধরণের ডিভাইস থেকে গেইম খেলতেন? তাদের মডেল উল্লেখ করুন। ৬. অাপনি কখনো এই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছেন? করে থাকলে পূর্বের নাম দিন। উত্তর দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। অামরা সহায়তা করার জন্য অাপনার উত্তরের অপেক্ষায় অাছি।" বঙ্গানুবাদ দিলাম। এখন অাপনিই বুঝে নিন কী করতে বলেছে।