নামাযে ভুল হলে করণীয়?

আমি যোহরের দুই রাকাত সুন্নত নামাযের নিয়ত করি, অতপর ১ রাকাত নামায পড়ার পর ভুলে বৈঠক করি, অতপর তাশাহুদ পরে ফেলি অতপর আমার মনে হল যে, আমি এক রাকাতেই বৈঠক করেছি, অতপর আমি আবার সাথে সাথে উঠে ২য় রাকাত পরে বৈঠক করে নামায শেষ করি.. ১ম প্রশ্ন- আমার নামায হয়েছে? ২য় প্রশ্ন- এরকম ভুল হলে কি করণীয়?
2917 views

1 Answers

আপনি যেহেতু নামাজের মধ্যে ভুল করেছেন, সেহেতু আপনার নামাজ হয় নি । নামাজের ভিতর এরকম ভুল হলে বা নামাজের যদি কোন ওয়াজিব বাদ পড়ে যায় তাহলে আপনাকে সাহুসেজদা দিতে হবে । সাহুসেজদা দেওয়ার নিয়ম হলোঃ নামাজের শেষ বৈঠকে তাশাহুদ এর পর ডান দিকে সালাম ফিরিয়ে পর পর দুটি সেজদা দিতে হবে এর পর তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়া মাছুরা পড়ে নামাজ শেষ করতে হবে । তাহলে আপনার নামাজ হয়ে যাবে ।।
2917 views Answered

Related Questions

Next steps