1 Answers
ক্যাটায়নের চার্জের পরিমাণ বেশি হলে ফাজানের নিয়ম অনুসারে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় ফলে যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্ট যৌগের গলনাঙ্ক হ্রাস পায়। অনার্দ্র ফেরাস ক্লোরাইডের গলনাঙ্ক ৬৭০ ডি. সে. হলে অনার্দ্র ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক ৩০৬ ডি. সে. হয় কারণ ফেরিক ক্লোরাইডে ক্যাটায়নের চার্জ এক একক বৃদ্ধি পাওয়ায় যৌগের সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। ফলে গলনাঙ্ক কমে যায়।
5526 views
Answered