যে সকল মসজিদ এ বিদাআত প্রচলিত আছে সেখানে সালাত আদায় করা যাবে কি...?

১)  যে সকল মসজিদ এ বিদাআত প্রচলিত আছে  সেখানে সালাত আদায় করা যাবে কি...??? 

২)  ইমাম সাহেব ও যদি বিদাআত করে......  সহিহ হাদিস অনুসরন না করে তার পিছে সালাত আদায় করা যাবে            কি...???


2881 views

3 Answers

বেয়াতাদের পিছনে নামাজ পরা যায়েজ নাই . আপনার যদি সন্দেহ এই মাসজিদের ইমামদের চলাফেরা দেয়াতাদ তা হলে আপনি অনার পিছনে নামাজ না পড়া উত্তর 

2881 views Answered

বিদআতির পিছনে নামাজ আদায় করা যাবে,কিন্ত শিরক্ কারাীর পিছনে নামাজ আদায় করা নিষেধ।

2881 views Answered

এক. বিদআতপন্থী ইমামের বিদআত হয়তো কুফরি বিদআত হবে অথবা সাধারণ কোন বিদআত হবে। যদি কুফরি-বিদআত হয় তাহলে ওই ইমামের পিছনে নামায পড়া জায়েয হবে না। আর যদি ইসলাম থেকে খারিজ করে দেয় এমন কোন বিদআত না হয়; বরং তার বিদআতি-কার্যক্রম কেবল কবিরা গোনাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে,যেমন প্রচলিত মিলাদ-কিয়াম, জানাযার পরে মুনাজাত ইত্যকার বিষয় সে করে তাহলে  তার পিছনে নামায পড়া মাকরুহে তাহরিমী।(বাদায়েউস সানায়ে’-১/৩৮৭;ফাতওয়ায়ে শামী-২/২৯৯; ফাতওয়ায়ে আলমগীরী-১/৮৪; আল বাহরুর রায়েক-১/৬১০)

সুতরাং আপনার যদি বিদআতী ইমামকে বাদ দিয়ে অন্য কোন ইমামের পিছনে নামায পড়ার সুযোগ থাকে তাহলে সেটাই করতে হবে। বিশেষতঃ আলেম শ্রেণী ও তালিবুল ইলমকে সেটা করতে হবে। কেননা তা করা সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তুল্য হবে।

দুই. কিন্তু এ ইমামের পিছনে নামায বর্জন করতে গিয়ে জামাত বর্জন করা জায়েয হবে না। আলেমগণ লিখেছেন, এলাকাতে যদি শুধু একজন ইমাম থাকেন তাহলে তার পিছনেই জামাতে নামাযগুলো আদায় করতে হবে। কেননা জামাতে নামায আদায় করা, একাকী নামায আদায় করার চেয়ে উত্তম; এমনকি ইমাম ফাসেক কিংবা বিদআতী হলেও। কারণ সাহাবায়ে কেরাম জুমআর নামায, জামাতে নামায ফাসেক ইমামের পিছনেও আদায় করেছেন; তবুও তাঁরা জামাত বর্জন করেন নি। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাযি. হাজ্জাজের পিছনে নামায পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. ও অন্যান্য সাহাবী ওয়ালিদ ইবনে উকবার পিছনে নামায পড়েছেন। ওয়ালিদ বিন উকবা মদ্যপ ছিল। তবুও তাঁরা জামাত ত্যাগ করেন নি।

সার কথা হচ্ছে- যদি আপনি এমন কোন মসজিদে যেতে পারেন যেখানে বিদআত নেই, যে মসজিদের ইমাম বিদআতের দিকে আহ্বান করে না সেটা ভাল। যদি না যেতে পারেন অথবা কাছাকাছি অন্য কোন মসজিদ না থাকে তাহলে উল্লেখিত কারণে জামাত ত্যাগ করা জায়েয হবে না। (আল-ফাতাওয়া আল-কুবরা ২/৩০৭-৩০৮)

সুত্রঃ http://quranerjyoti.com

2881 views Answered

Related Questions

Next steps