1 Answers
গুছিয়ে কথা বলার জন্য আপনাকে অবশ্যই একমনে এবং আত্নবিশ্বাসী হয়ে কথা বলতে হবে।
চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায়।আজই শুরু করুন আপনার চর্চা।পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথে সম্পূর্ন ফ্রি মাইন্ডে মন:সংযোগ রেখে কথা বলুন।অযৌক্তিক,মিথ্যা,বানানো কথা না বলে যেগুলো সত্য সেরকম কথা বলার চেষ্টা করুন।
যারা গুছিয়ে কথা বলতে পারে তাদের অনুসরণ করুন।আপনার কাছের কেউ হলে তার সাথে প্রতিদিন অনেক্ষণ কথা বলার চেষ্টা করুন।এছাড়া রেডিও শুনতে পারেন।তারা খুব গুছিয়ে কথা বলতে পারে।
কথা বলার আগে ভেবে দেখুন আপনার কথাটি শ্রুতার কাছে ভালো লাগছে কিনা বিরক্তিকর লাগছে।যদি কেউ বিরক্ত বোধ করে তাহলে সেই প্রসঙ্গ ছেড়ে দিন।
আয়নার সামনে প্রেকটিস করতে পারেন।ফোনে আপনার কথাগুলো রেকর্ড করুন এবং শেষে মনযোগ সহকারে শুনুন।কোথায় ভুল হচ্ছে খোজে দেখুন।পরেরবার এমন ভুল না করার চেষ্টা করুন।
আপনি নিজের জ্ঞান,বিবেক,বুদ্ধির সাহায্য নিন।যেগুলো আপনার কাছে সত্য,পরিষ্কার,পরিচ্ছন্ন কথা মনে হয় সেই কথাগুলো বলুন।এর আগে ভেবে দেখুন কথার মধ্যে খানিকটা বিনোদন আছে কি না!কথার মধ্যে কিছুটা বিনোদন থাকাটা মন্দ না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy