মোবাইল স্লো কাজ করে?
আমার মোবাইল স্লো কাজ করে। ক্লিক করলে অনেক দেরিতে কাজ করে। আমার ফেইসবুক আপস ডুকলে ও স্মোবাইল স্লো হয়ে যায়। মোবাইল এ অনেক আপস ডিলেট করে দেখছি। কাজ আসে না। আমি মেমোরি কাড ব্যাবহার করি না আবার ফোন মেমোরি তে কিছু নাই। তার পরে ও এই প্রব্লেম।কি করলে মোবাই ফ্রি হয়ে যাবে।
1 Answers
অ্যান্ড্রয়েড ফোন দ্রুতগতি করার উপায়
::প্রথমত, আপনার ফোন রিস্টার্ট করুন
প্রথমেই আপনার ফোনে অন্য কোন ব্যবস্থা গ্রহণ করার আগে, শাট ডাউন করুন অথবা আপনার ফোন পুনরায় আরম্ভ করার চেষ্টা করুন।
::আপনার সিস্টেমের আপডেট নিশ্চিত করুন
ফোন যদি স্লো হয়ে যায় তবে সম্ভবত আপনার ফোনে আপনি সর্বশেষ আপডেট অ্যানড্রয়েড সফ্টওয়্যার ইনস্টল করতে ভুলে গেছেন। কোনো আপডেট আছে কিনা দেখতে আপনার ডিভাইসের Settings >About device >Software update এ যেয়ে দেখে নিন।
::প্রয়োজন হবে না এমন পুরাতন ফটো, অ্যাপ এবং অন্য সবকিছু মুছে দিন
এরপরও যদি আপনার ফোন ধীরগতির হয় তাহলে প্রয়োজন হবে না এমন ফাইল মুছে ফেলুন। পুরানো ছবি এবং মিউজিক ফাইল মুছে ফেলতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক তবে আপনার ফোনের আবার চলমান গতি ফিরে পেতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া বিভিন্ন অ্যাপসের কারণে কমে যেতে পারে আপনার ফোনের গতি কেননা অনেক অ্যাপস অনেক সময় আপনার ফোনের বেকগ্রাউন্ডে চলতে থাকে যা স্লো করে দিতে পারে আপনার ফোনের গতি। এছাড়াও অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের অনেকটুকু জায়গা দখল করে তাই এসব অপ্রয়োজনীয় অ্যাপস
::অ্যাপ্লিকেশন ক্যাশে সাফ করুন
আপনার ফোন কখনও কখনও একটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত ছবি ও টুকরো তথ্য সংরক্ষণ করে রাখে যাতে এটা আপনাকে ঐ অ্যাপ্লিকেশন ওপেন করার সময় বার বার ডাউনলোড করতে না হয়। এটা সাধারণত একটা ইতিবাচক বৈশিষ্ট্য কিন্তু এতেও আপনার ফোন স্লো হয়ে যায়। তাই আপনার যদি মনে হয় আপনার ফোন ধীরগতির হয়ে গেছে তবে এসব ছবি ও টুকরো তথ্য ডিলিট করে দিন। Settings > Storage > Cached data তে যেয়ে ক্লিয়ার করুন আপনার অ্যাপ্লিকেশন ক্যাশে।
::অ্যানিমেশন বন্ধ করুন
আপনার অ্যান্ড্রয়েড ফোন দ্রুতগতির করতে অ্যানিমেশন ব্যবহার বন্ধ করুন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যানিমেশন থেকে পরিত্রাণ পেতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সম্পূর্ণ নতুন সেটিংস মেনু আনলক করতে পারেন। Settings > About phone এ যেয়ে নিচে স্ক্রোল করে Build Number এ ঠিক সাত বার ট্যাপ করুন এই কাজ করার পরে, আপনি ফোনের সিস্টেম সেটিংসে একটি "ডেভেলপার অপশন" মেনুর অ্যাক্সেস পাবেন। এই মেনুতে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন পরিবর্তন স্কেল, এবং অ্যানিমেশন সময়কাল স্কেল পাবেন প্রতিটি ট্যাপ করে .5x এ সেট করুন বা বন্ধ করে দিন।
:: অন্য সব ব্যর্থ হলে, একটি ফ্যাক্টরি রিসেটের চেষ্টা করুন আপনার ফোন অসহনীয়রূপে ধীরগতির হয়ে গেলে, একটি ফ্যাক্টরি রিসেটের চেষ্টা করুন। এটি আপনার তথ্য, অ্যাপ্লিকেশন, ফটো, মিউজিক সব নিশ্চিহ্ন করে ফেলবে তাই সবকিছুর ব্যাকআপ রাখুন। একটি ফ্যাক্টরি রিসেট মূলত আপনার ফোনটিকে সেই অবস্থায় নিয়ে যাবে যা ফোনটি কেনার সময় ছিল। এর জন্য Settings >Backup থেকে reset>Factory reset এ গিয়ে রিসেট করুন।