নমুনা ও মোবাইল ফ্লাশ মারা জানতে চাই?
কিভাবে বায়োডাটা,চুক্তিনামা,বায়নামা,ষ্ট্যাম্প লিখতে হয় বিস্তারিত বলবেন। সাথে প্রত্যকটার নমুনা চাই।
আর যেকোন মোবাইল কিভাবে ফ্লাশ মারতে হয়। ফ্লাশ মারার নিয়ম জানতে চাই
2 Answers
মিডিয়াটেক চিপেস্ট এর জন্য আপনাকে ড্রাইভার গুলো ইনস্টল করতে হবে। তারপর দরকার হবে এস পি ফ্লাশ টুল। আর যে মোবাইলে ফ্লাশ মারবেন সেই মোবাইল এর মডেল অনুযায়ী নেট থেকে ফ্লাশ ফাইল(ফার্মওয়্যার ফাইল) ডাউনলোড দিয়ে। উইনরার দিয়ে এক্সট্রাক্ট করে। এইবার এস পি ফ্লাশ টুল এ গিয়ে স্কাটার লোডিং এ গিয়ে উক্ত এক্সট্রাক্ট করা ফাইল টির লোকেশন এ গিয়ে স্কাটার ফাইল টি সিলেক্ট করবেন। তারপর এ ডাওনলোড এ ক্লিক করবেন। তারপর ফোনটির ব্যাটারি খুলে উইএসবি কেবল দিয়ে পিসিতে কানেক্ট করবেন। তারপর কিছুসময় অপেক্ষা করলেই। ফ্লাশ সাকসেস হবে।
কিভাবে মোবাইল ফ্লাস মারতে হয় তা নিচে দেখুন, প্রথমে আপনার মোবাইল টি সুইচ অফ করুন। তারপর ব্যাটারি খুলে সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে রাখুন। ব্যাটারি লাগান কিন্তু মোবাইল টি চালু করবেন না। তারপর আপনার মোবাইল এর "Volume up + Home Key(যদি থাকে) + Power Button" একসাথে চাপুন। একটি DOS এর মত স্ক্রীন বা Recovery স্ক্রীন আসবে। এই স্ক্রীন এ কয়েকটি অপশন থাকবে। সেখানে "wipe data/factory reset" এরকম কিছুও থাকবে। Volume Key দিয়ে আপনি কার্সর টি ওপরে নিচে সরাতে পারবেন। কার্সর টি সরিয়ে "wipe data/factory reset" অপশন এ ক্লিক করুন। তারপর yes এ ক্লিক করুন। তারপর মোবাইল টি নিজে থেকে কিছু কাজ করবে। সেটি হয়ে গেলে আবার সেই recovery স্ক্রীন আসবে। এখন সেখান থেকে "Reboot System Now" এ ক্লিক করুন। তারপর আপনার মোবাইল টি রিস্টারট হবে। ব্যাস আপনার কাজ শেষ। মোবাইল টি অন হয়ে গেলে আপনাকে কিছু সেটিংস্(ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ইমেইল, টাইম, ডেট ইত্যাদি) করতে হবে। কাজ শেষ। এখন আপনার মোবাইল একদম ব্র্যান্ড নিউ। যেকোনো Android মোবাইল এ এটা কাজ করবে। আমার Symphony W90 তে এটি কাজ করেছিল। আশা করি আপনার মোবাইল এও এটি কাজ করবে। কোনও ভুল হলে ক্ষমা করবেন।