1 Answers
- ফাস্টফুড খাবার থেকে বিরত থাকতে হবে
- নিঃসঙ্গ থাকা যাবে না।
- অনিদ্রা যেন না হয় অর্থাৎ রাত জাগা যাবে না।
- খালি পায়ে হাঁটবেন না। নরম ও আরাম লাগে এমন জুতো পরে হাঁটবেন। মোজা না পরে কখনোই খালি পায়ে জুতো পরবেন না।
- চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়া একেবারেই বাদ দিতে হবে।
- চাল, আটা এবং মিষ্টি ফল ইত্যাদি কিছুটা হিসেব করে খেতে হবে।
- ডাল, শাক, সবজি, টক জাতীয় ফল ইত্যাদি আঁশবহুল খাবার বেশী করে খেতে হবে।
- উদ্ভিজ্জ তেল অর্থাৎ সয়াবিন, সরিষার তেল ইত্যাদি এবং সব ধরনের মাছ খাওয়ার অভ্যাস করতে হবে।
- ওজন স্বাভাবিক রাখতে হবে।
- মাংস, চর্বি, ঘি, মাখন, ডালডা ইত্যাদি ফ্যাট খাবার যতটা সম্ভব কম খেতে হবে।
- অন্য কোনও রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যব্যবস্থা গ্রহন করতে হবে।
- শরীর অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
- নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে।
- খাবার হতে চিনি, মিষ্টি, গুড় ও মধুযুক্ত খাবার সম্পূর্ণরুপে বাদ দিতে হবে।
- ধূমপান বন্ধ করতে হবে।
-
তথ্য সুত্র :
-
The report 24.com
-
দৈনিক ইত্তেফাক
-
Ehaspatal.com
2903 views
Answered