5 Answers
অামার জানামতে বর্তমানে যে পীরেরা অাছে সব ভন্ড।যে পীর অামাদের মহানবী (স:) এর সব সুন্নত মেনে চলেন তিনিই হলেন প্রকৃত পীর।যে পীর অাল্লাহর এবাদতি করেনা সে কখনো পীর হতে পারেনা।তাই,এসব পীরদের মুরিদ হওয়া থেকে দুরে থাকুন।
পীর ধরার অর্থ হলো, দীনী বিষয়ে জানা শোনার জন্য, আমলের পথে উন্নতি ও অগ্রগতি লাভের জন্য এবং আত্মার ব্যধি থেকে আরোগ্য লাভের জন্য একজন শিক্ষক ও পথনির্দেশকের দারস্ত হওয়া। আর দীনী বিষয়ে জ্ঞান আহরণ করা ফরজ পর্যায়ের আবশ্যকীয় বিধান। তেমনিভাবে পরকালীন মুক্তি লাভের জন্য আমলের পথে উন্নতি ও অগ্রগতি সাধন করা এবং আত্মার ব্যধি থেকে মুক্তি লাভ করাও আবশ্যক। সুতরাং যে ব্যক্তির দীনী বিষয়ে জানা শোনার প্রয়োজন রয়েছে, আমল-আখলাকে ঘাটতি রয়েছে কিংবা আত্মার ব্যধিতে আক্রান্ত হয়ে পড়েছে তাকে তো একজন শিক্ষক, পথনির্দেশক কিংবা চিকিৎসকের দারস্থ হতেই হবে। এ দৃষ্টিকোণ থেকে আমল-আখলাক, আকীদা-বিশ্বাস তথা দীনী মানদণ্ডে উত্তীর্ণ একজন বিজ্ঞ ও বিদগ্ধ আলেমের সংস্রব ও সান্নিধ্য গ্রহণ করলে জান্নাতের চলার পথ সহজগম্য হবে। নতুবা পদস্খলিত হয়ে বিপথগামী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ যেখানে জাগতিক জীবনে কেউ শিক্ষক বা গাইড ব্যতিরেকে উন্নতির চরম শিখরে পদার্পন করতে সক্ষম হয় না সেখানে দীনী বিষয়টি তো আরো বেশি স্পর্শকাতর ও ঝুঁকিপূণ। এক্ষেত্রে পথচ্যুতি হলে ইহকাল-পরকাল সব বিধ্বস্ত হয়ে যাবে। আল্লাহ তা‘আলা আমাদেরকে দীনী পরিম-লে স্বশিক্ষা ও একলা চলার মহামারি থেকে নিরাপদ রাখুন। তবে বর্তমানে পীরতন্ত্রের নামে সীমাহীন বাড়াবাড়ি ও ছাড়াছাড়িমূলক আচরণ ও কর্মকা- থেকে নিবৃত্ত থাকা আবশ্যক।
এমন কোনো আয়াত বা হাদিস নেই যেখানে বলা হয়েছে কোনো মুসলমান কে পীরের মুরিদ হতে হবে। তাই পীরের মুরিদ হওয়া বা না হওয়া সম্পূর্ণ ব্যক্তির ঐচ্ছিক।
পীর কেন মানবেন? আসলে পীর মানে হল মুরুব্বী। বয়স্ক। মানে যিনি অভিজ্ঞ। অর্থাৎ কিভাবে আল্লাহকে পাওয়া যাবে? কিভাবে আমল করলে গোনাহ থেকে বেঁচে থাকা যাবে? কিভাবে চললে দ্বীনের উপর আমল সহজ হবে? শরীয়তের পূর্ণ পাবন্দ হওয়া যাবে? ইত্যাদি বিষয়ে যিনি অভিজ্ঞ? আর সেই অভিজ্ঞতার সার্টিফিকেট যিনি তার উস্তাদ তথা শায়েখ থেকে পেয়েছেন তিনিই হলেন পীর বা শিক্ষক। এখন কেউ যদি প্রশ্ন করে, কুরআন ও হাদীস থাকতে তা শিখার জন্য উস্তাদের কাছে যেতে হবে কেন? মাদরাসায় ভর্তি হবে কেন? আমরা উক্ত ব্যক্তিকে কি বলবো? বলবো, বেটা! কুরআন ও হাদীসে কি আছে, তার সঠিক জ্ঞান লাভ করার জন্য এ বিষয় যিনি ভাল করে জেনেছেন, তার কাছে যেতে হয়। তার কাছে থেকে শিক্ষা নিতে হয়। তারপর উক্ত উস্তাদ যদি আমাকে সার্টিফিকেট দেয় যে, আমি তা শিখতে পেরেছি। তখন সেখান থেকে মুজাহাদা মেহনত করে পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বের হবার পর আমারও আবার কুরআন ও হাদীস পড়ানোর যোগ্য বলে কাজ করার অধিকার হয়। একই অবস্থা পীর মুরিদীর। একজন পীর তিনি শিক্ষক। তিনি আল্লাহকে পাওয়ার পথ সম্পর্কে সমধিক অবগত। তিনি এ বিষয়ে অভিজ্ঞ। শরীয়ত কিভাবে তবিয়তে পরিণত করতে হয়, এ বিষয়ে একজন হন অভিজ্ঞ। তাই আল্লাহভোলা মানুষগুলো তার কাছে প্রশিক্ষণ নিতে যায়। যেন সে কুরআন ও হাদীস বুঝার জন্য মাদরাসায় ভর্তি হয়। উস্তাদের কাছে গমণ করে। তারপর পীর সাহেব তার মুরীদকে প্রশিক্ষণ প্রদান করে। যেন উস্তাদ তার ছাত্রকে কুরআন ও হাদীস বুঝার প্রশিক্ষণ প্রদান করেন। আরো সহজ ভাষায় বললে- মাদরাসা হল, কুরআন ও হাদীস বুঝার একটি থিউরীক্যাল মাধ্যম। আর পীর সাহেবের খানকাহ হল কুরআন ও হাদীসের উপর আমল শিখার প্র্যাক্টিক্যাল মাধ্যম। মাদরাসায় যিনি শিক্ষা প্রদান করেন, তার নাম হল টিচার, মুআল্লিম, শিক্ষক উস্তাদ। তেমনি কুরআন ও হাদীসের উপর আমল প্রশিক্ষণ দাতার নাম হল পীর, মুর্শীদ। মাদরাসার শিক্ষার্থীর নাম হল, ছাত্র। তালেবুল ইলম। ষ্টুডেন্ট। আর পীর সাহেবের খানকার শিক্ষার্থীল নাম হল মুরীদ। পীর মুরীদের আসল হাকীকত যদি কোন ব্যক্তি জানে, তাহলে কোন ব্যক্তি “কুরআন ও হাদীস থাকতে পীর ধরবো কেন?” এমন মুর্খতাসূলভ প্রশ্ন করতেই পারে না। কারণ এটি পুরোটাই আহমকী প্রশ্ন। যেমন “কুরআন ও হাদীস থাকতে, তা শিখার জন্য উস্তাদের কাছে যাবো কেন?” প্রশ্নটি একটি আহমকী ও বোকামীসূলভ প্রশ্ন। তবে এক্ষেত্র্রে জেনে রাখা উচিত যে, যেমন দ্বীন শিখা আবশ্যক। তেমনি দ্বীনের উপর সহীহ পদ্ধতিতে আমল করাও আবশ্যক। এখন কোন ব্যক্তি যদি উস্তাদের কাছে না গিয়ে, মাদরাসায় ভর্তি না হয়ে দ্বীন শিখে ফেলতে পারে, তাহলে তার যেমন মাদরসায় ভর্তি হবার, উস্তাদের কাছে যাবার দরকার নেই। কারণ তার মূল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। তেমনি কোন ব্যক্তি যদি পীর তথা মুর্শীদের কাছে না গিয়েই সে তার আত্মশুদ্ধি করে ফেলতে পারে, তাহলে তার জন্য কোন পীর বা মুর্শীদের কাছে যাবার কোন প্রয়োজন নেই। কারণ পীর বা মুর্শীদের কাছে যাবার যে প্রয়োজনীয়তা যে উদ্দেশ্যে ছিল তা তার অর্জিত হয়ে গেছে। বাকি রইল আব্দুল কাদীর জিলানী রহঃ ছিলেন কি না? পীর মানে শিক্ষক। এ শিক্ষক মূলত পূর্বসূরী সমস্ত বড় উলামায়ে কেরামই ছিলেন। হযরত আব্দুল কাদীর জিলানী রহঃ পীর ছিলেন না, এমন অজ্ঞতাসূচক বক্তব্য যারা প্রদান করেন, তারা আব্দুল কাদীর জিলানী রহঃ রহঃ এর নিজের লেখা “গুনিয়াতুত তালেবীন” কিতাবটি পড়লেই আশা করি সেই ভুল ভেঙ্গে যাবে। যে ব্যক্তি আব্দুল কাদীর জিলানী রহঃ এর নিজের লেখা “গুনিয়াতুত তালেবীন” নামক গ্রন্থটিও দেখেনি, তার জন্য এ মহান মনীষী সম্পর্কে মন্তব্য করার কি অধিকার থাকতে পারে? গুনিয়াতুত তালেবীন গ্রন্থের ২য় খন্ডের শেষ দিকের আলোচনাগুলো দেখলেই পরিস্কার হয়ে যাবে। ১১ নং অধ্যায়ের কয়েকটি শিরোনাম দেখলেই আমাদের কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। যেমন- ১-মুরীদের আদাব। ২-ইরাদা, মুরীদ ও মুরাদ। ৩-মুতাসাওয়িফ এবং সূফী। ৪-সুলুকের পথে প্রাথমিক ব্যক্তিদের জন্য আবশ্যকীয় বিষয়াবলী। ইত্যাদি, ইত্যাদি। তাছাড়া হযরতের লেখা “আদাবুস সুলুক ওয়াত তাওয়সসুল ইলা মানাজিলিল মুলুক” নামক গ্রন্থটি দেখলেই হবে। যে গ্রন্থটি পীর মুরীদীর আদাবের উপর লিখিত। তিনি পীর না হলে এসব আলোচনা তিনি কেন করলেন তার কিতাবে!!
পীর ধরা এবং মুরীদ হওয়া সম্পূর্ণ নাজায়েয কাজ। এটি না ছিল রাসূল (ছাঃ)-এর যুগে, না ছিল ছাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈদের যুগে। পরবর্তীকালে কিছু লোক অমুসলিমদের অনুকরণে নিজেরা পীর সেজে মূর্খ লোকদের মুরীদ বানিয়ে বিনা পুঁজির ব্যবসা করছে। যদিও তাতে কোন মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় না এবং এই বিশাল ব্যবসায় কোন আয়করও দিতে হয় না। মহান আল্লাহ তার ‘অসীলা’ অর্থাৎ নৈকট্য অন্বেষণ করতে বলেছেন (মায়েদাহ ৩৫) । এর অর্থ ‘পীর’ বা কোন মাধ্যম ধরা নয়। বরং এর অর্থ ‘তাঁর আনুগত্য ও সন্তুষ্টির মাধ্যমে’ তাঁর নৈকট্য সন্ধান করা (ইবনে কাছীর, উক্ত আয়াতের তাফসীর দ্রঃ) । রাসূলুল্লাহ (ছাঃ) পীর ধরতে বলেননি। বরং তাঁর এবং তাঁর খুলাফায়ে রাশেদীনের সুন্নাত অাঁকড়ে ধরতে বলেছেন (আবুদাঊদ, মিশকাত হা/১৬৫) ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy