এডমিশন টেস্ট?

আমি এসএসসি ভোকেশনাল থেকে 4.57 পেয়ে পাস করেছি এবং আমি এইচএসসিতে যদি Gpa 3.00 পয়েন্ট পেয়ে পাস করি তাহলে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভতি পরীক্ষা দিতে পারবো?
2500 views

1 Answers

২০১৭-১৮ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুসারে প্রাপ্ত যোগ্যতা।মিলিয়ে নেওয়ার জন্য পরামর্শ রইলো। ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০; (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট) থাকতে হবে। খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০; (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ পয়েন্ট) থাকতে হবে। গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন -কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন -কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই ঠাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) হতে হবে। ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০; (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ পয়েন্ট) থাকতে হবে। (খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০; এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে। (গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ পয়েন্ট) থাকতে হবে। ২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে নয়। চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫। ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে। ### ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ নেই।

2500 views Answered

Related Questions

Next steps