আমার প্রেমের মানুষটিকে ফিরে পেতে চাই?
আমি একটা মেয়েকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাশি।কিন্তু সম্পর্কে সে আমার অন্য কিছু হয়।তাকে ছাড়া কষ্টে আছি।তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা।এখন আমি কি করব।প্রেম করার আগে দুজন।জানতাম না।এখন সে আমার সাথে কথা বলে না।কিন্তু আমি তাকে পেতে চাই।এখন কি করব।তাড়াতাড়ি কিছু বলেন না।
6 Answers
ভাই আপনি একটু শান্ত হোন। সবকিছু আবেগ দিয়ে করা যায় না। আপনি কি আসলেই অন্য কিছু ভাবার চেষ্টা করেছেন ? আমার মনে হয় করেননি তাই যদি করতেন তাহলে ব্যপারটা বুঝতে চাইতেন। আপনি বলেছেন সম্পর্ক ভিন্ন তাহলে কেন আপনি এমন করছেন ? আচ্ছা ঠিক আছে মানলাম আপনার অনেক খারাপ লাগছে কিন্তু অপর দিকে আপনার প্রেমিকা কৈ। আপনি যার জন্য পাগল সে তো পালিয়েছে। আপনি কাকে ভালোবাসেন আপনি কি ভাবছেন তাকে আপনি পাবেন? পেলেও আপনি কি তাকে নিয়ে সুখী হতে পারবেন? ভাই আবেগে পরে বিবেক হারাবেন না। আপনি আপনার জীবনকে সামনের দিকে নিয়ে যান। সময়ের অনেক অভিজ্ঞতা আছে আপনিও ঠিক সময় বুঝতে পারবেন কিন্তু এখন আপনাকে রাস্তা দেখিয়ে দিলেও আপনি রাস্তা দেখবেন না। যখন চক্ষু উন্মুক্ত হবে তখন বুঝবেন। তাই আমি বলব আপনি আপনার কাজে মনোযোগী হোন ভবিষ্যতে এমন মেয়ে অহরহ পাবেন।
আপনার ভালোবাসার মানুষ এখন আপনার সাথে কথা বলে না। এতেই বুঝা যায়, আসলে সে আপনাকে ভালোবাসে না। আপনি যার কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। আর সে, আপনার কথা ভাবেও না। সত্যিকার ভালোবাসা এরকম হয়না। আপনি নিজেকে শুধু শুধু কষ্ট না দিয়ে, তার জীবন থেকে সরিয়ে পড়ুন। এবং নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলুন। তার চেয়েও ভালো মেয়ে পাবেন।
আপনি নিজেকে ছোট করবেন না। কেনো আপনার শরীরে কি কোন জীদ নেই? আরে ভাই কখনো এক হাতে তালি বাঝে না, তেমনি শুধু আপনি ভালোবাসবেন কিন্তু সে না ভালোবাসলে এতে প্রেম হয় না। এখনই আপনার সময় এসেছে। নিজের ক্যারিয়ার সুন্দর ভাবে গড়ে তুলুন। আর এসব ইমোশনাল বয়সে এসব হওয়াটাই স্বাভাবিক। এদিকে পা পড়লে আপনার জীবন হেল হয়ে যাবে। অর্থাৎ আপনার উচিত আপনার ক্যারিয়ার টাকে সুন্দর ভাবে গড়ে তুলুন। এতে ওর চেয়ে ভালো ভালো মেয়ে আপনাকে খুজবে।
কথা গুলোতে কিছু মনে করবেন না আপনার ভাই হিসেবে কথা গুলো বল্লাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy