পবিত্রতা সম্পর্কে?

আমার খুব ঘন ঘন ধাতু ক্ষয় হচ্ছে। পস্রাবের কিছুক্ষণ পরে, কখনওবা যেকোনো সময় ধাতু নির্গত হয়ে যাচ্ছে। যার ফলে আমার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে আমার ওজু বা গোসল নষ্ট হয়ে যাচ্ছে কি? আমার সেটাই মনে হচ্ছে। যার ফলে আমি দিনের ভিতরে দুই/তিনবার গোসল বা কাপড় পরিবর্তন করতে পারছি না। এমতাবস্থায় নামাজের খুব অসুবিধা হচ্ছে। নামাজ তো ফরজ সেটাও তো ছাড়তে পারবো না। আমি কী করবো??

2710 views

3 Answers

আপনি ভাল যৌন ডাক্তারের পরার্মশ নিন চিকিৎসা করুন!

2710 views Answered

প্রথমে দেখতে হবে আপনার ধাতু কি কারনে বের হচ্ছে। যদি আপনি খারাপ অশ্লীল জিনিস চিন্তা করা বা দেখার কারনে বের হয় তাহলে অবশ্যই আপনাকে গোসল করতে হবে আর যদি খারাপ কিছু চিন্তা বা দেখা না হয় বিনা কারনে বের হয়। এবং আপনার ইচ্ছা ছাড়া বের হয় তাহলে তখন আপনার হুকুম হলো আপনি প্রত্যেক নামাজের সময় এর জন্য নতুন নতুন অযু করতে হবে।

2710 views Answered

আপনার ধাতু ক্ষয় রোগটা যদি এমন পর্যায়ে হয় যে এক ওয়াক্ত নামাজ পড়া পরিমাণ সময়ও আপনি পবিত্র থাকতে পারছেন না তাহলে আপনি ওযরগ্রস্থ হিসেবে গণ্য হবেন। তখন আপনি ওই অবস্থায়ই ওযু করে নামাজ পড়তে পারবেন। আর যদি এমন না হয় তাহলে আপনাকে কষ্ট করে হলেও কাপড় পরিবর্তন করে নামাজ পড়ে নিতে হবে। আর রোগের কারণে ধাতু নির্গত হলে গোসল ফরজ বা নষ্ট হয় না। শুধু ওযু নষ্ট হয়। সুতরাং এ অবস্থায় আপনি শুধু ওযু করে কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে পারবেন। 

2710 views Answered

Related Questions

Next steps