পানি মিশ্রিত নাপাকী?

আচ্ছা নাপাকি যদি পানির সাথে মিশে যায় সেই পানি দিয়ে যদি কাপড় ধোয়া হয় তাহলে কাপড়ে যে নাপাকী লাগে তা যদি কোন পাক শুকনো কাপড় এর সাথে লেগে যায় আর পাক কাপড় ভিজে যায় কিন্তু নিংরালে কোন পানির ফোটা না পড়ে তাহলে কি পাক কাপড়টি নাপাক হবে???


এই সম্পর্কিত হাদিসটি বললে আরোও ভালো হত

2758 views

2 Answers

নাপাকী যদি পানিতে মিশে যায়। তাহলে সে পানি নাপাক হবে। আর উক্ত পানি দ্বারা কিছু ধৌত করলে, ধৌত করা জিনিস পবিত্র হবেনা । কারণ, নাপাকি পানি কোনো কিছুকে পবিত্র করতে পারেনা।

2758 views Answered

পানি যদি প্রবাহিত হয় কিংবা বেশি হয় তাহলে সে পানিতে নাপাকি পড়লে তা নাপাক হবে না। সুতরাং তাতে কাপড় ধুলে তা নাপাক হবে না। এবং  তা অন্য কাপড়ে লাগলে তাও নাপাক হবে না। তবে যদি কম পানি হয় তাহলে সে পানিতে নাপাকি পড়লে সে পানি নাপাক হয়ে যাবে। এ পানিতে কাপড় ধোয়া হলে তা পবিত্র হবে না। এবং নাপাক পানিতে ধোয়া কাপড় যদি শুকনো পবিত্র কাপড়ে লেগে পবিত্র কাপড় ভিজে যায় কিন্তু নিংড়ালে পানি পড়ে না তাহলে এ পবিত্র কাপড় নাপাক হবে না।

2758 views Answered

Related Questions

নাপাকী?
1 Answers 2501 Views

Next steps