এই ২টি প্রশ্নর উত্তর জানতে চাই জরুরি ভাবে লাগতেছে!! কেও জানলে বলেন?
(১) ইব্রহিম (আঃ) কি কারনে আল্লাহরর বন্ধু হয়ে ছিলেন?
(২) ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন সু-দৃঢ় ও অটুট রাখার উত্তম মাধ্যম কি?
1 Answers
১ নং প্রশ্নের উত্তরঃ ইব্রাহিম আঃ কে খলিলুল্লাহ বা আল্লার একনিষ্ঠ বন্ধু বলা হয়। এর কারণঃ ইব্রাহিম আঃ আল্লাহ কর্তৃক অনেক পরিক্ষার সম্মুখিন হন। এবং তিনি সব গুলো পরিক্ষায় উত্তীর্ণ হন। তাই আল্লাহ তায়ালা তাকে খলিল হিসাবে গ্রহণ করেন। ২ নং প্রশ্নের উত্তরঃ ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখার উপায়ঃ পারস্পরিকমুসলমানদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক একথা মনে রাখা। এক মুসলমান অপর মুসলমানের ব্যথায় ব্যথিত হবে, দুঃখে দুঃখিত হবে এবং খুশীতে হবে আনন্দিত। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষে বেশী বেশী সালাম বিনিময় করবে এবং পরস্পরের হক আদায়ে হবে তৎপর। কারো প্রতি যুলুম- নির্যাতন করবে না, কাউকে গালি দিবে না, কারো সম্মানহানি করবে না, কারো ক্ষতি করবে না। এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলে মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সংহতি সুদৃঢ় হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy