1 Answers
১ তারিখ ও ১৪ তারিখে মাসিক হওয়ার অর্থ হল- পনেরো দিনের মধ্যেই দুইবার মাসিক হওয়া! আর পনেরো দিনের মধ্যে দুইবার মাসিক হতে পারে না, এটা মাসিক নয়। এটাকে 'ইসতেহাযা' বলে। এটা জরায়ু সংক্রান্ত একটা রোগ। খুব সম্ভব জরায়ুমুখের কোনো রগ ফেটে গেলে মাসিকের মতো রক্ত বের হয়। এজন্য আপনার গাইনি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে। যথাযথ চিকিৎসা হলে এই রোগ সেরে যাবে। উল্লেখ্য, ইসতেহাযার সময় মাসিকের হুকুম প্রযোজ্য নয়। তাই উক্ত সময় সহবাস এবং অন্যান্য ইবাদত করা নিষিদ্ধ নয়। আর এ সময় নামাজ পড়া ও রোজা রাখা আবশ্যক। নামাজের ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তে অজু করে নামাজ পড়তে হবে। অজু করার পর থেকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত রক্ত বের হলেও নামাজ হয়ে যাবে। এটা মাজুর তথা শরয়ি অসুস্থদের জন্য বিশেষ বিধান।
2765 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy