আমার মা খ্রিষ্টান এবং আমার বাবা মুসলিম এখন কি করা উচিত?
আমার মা খ্রিষ্টান এবং আমার বাবা মুসলিম তারা দুইজনেই স্ব স্ব ধর্ম পালন করে। আমি দুই ধর্মেরই ধর্মীয় অনুষ্ঠান পালন করি। আমার বাবা মুসলিম তাই আমিও মুসলিম হিসেবেই নিজকে পরিচিত দিতাম এবং ইসলামিক সকল আইনকানুন মেনে চলতাম। কিন্তু আমার মা এখন চাচ্ছেন আমি খ্রিষ্টান ধর্মগ্রহণ করি, এই অবস্থায় মাকেও কষ্ট দিতে চাচ্ছি না এবং নিজেও ইসলাম ধর্ম ত্যাগ করতে চাচ্ছি না। এইরকম পরিস্থিতিতে কি করা যায়? আর ইসলামেও মাকে কষ্ট না দেওয়ার কথা বলা হয়েছে। দয়া করে এইটার সঠিক সমাধান দিবেন এবং অযুক্তিক কোন সমাধান দিবেন না।
2 Answers
সকল প্রশংসা আল্লাহর জন্য।
শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি- ইসলামের প্রতি আস্থা রেখে এ প্রশ্নটি বিষ্ময়ের নিকট পাঠানোর জন্য, ইসলামের প্রতি আপনার অনুরক্ততার জন্য এবং প্রশ্নটির উত্তর জানার ব্যাপারে আপনার আগ্রহের জন্য। এ ওয়েব সাইটের একজন জ্ঞানপিপাসু হিসেবে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম।
প্রিয় নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন- ইসলাম ধর্ম ভূপৃষ্ঠের সর্বস্তরে পৌঁছে যাবে। তামিম আদ-দারি (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, তিনি বলেন: রাত ও দিন যতদূর পৌঁছেছে এ ধর্মও ততদূর পৌঁছে যাবে। কোন পশমনির্মিত তাবু (শহুরে বাড়ী) অথবা মাটির ঘর (গ্রাম্য ঘর) কোনটাই বাদ থাকবে না; আল্লাহ তাআলা সর্বগৃহে এই ধর্মকে প্রবেশ করাবেন। সম্মানীর ঘরে সম্মানের সাথে, অসম্মানীর ঘরে অসম্মানের সাথে। যে সম্মানের মাধ্যমে আল্লাহ ইসলামকে গৌরবময় করবেন এবং যে অপমানের মাধ্যমে আল্লাহ কুফরকে অপমানিত করবেন।[মুসনাদে আহমাদ (১৬৩৪৪), সিলসিলা সহিহা গ্রন্থে আলবানী হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন।
এটি আপনার জন্য শুভকর এ দিক থেকে যে, ইসলাম ধর্মের প্রতি আপনার যে আগ্রহ এই আগ্রহ আপনাকে এই মহান ধর্ম সম্পর্কে আরো বেশি জানতে অনুপ্রাণিত করবে। যেমন- এই ধর্ম মানুষের সহজাত প্রবৃত্তি ও সুস্থ বিবেক-বুদ্ধির সাথে সামঞ্জস্যশীল। তাই আপনাকে পরামর্শ দিব আপনি সব ধরনের প্রভাব মুক্ত হয়ে ধীরস্থিরভাবে ইসলাম সম্পর্কে অধ্যয়ন করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy