মাথার চুল পড়ে যায় কেন?

আমার বড় ভাই বয়স ২৫ তার মাথা থেকে প্রচুর পরিমানে চুল পড়ে এটা কমানোর করনীয় কি?
2692 views

2 Answers

মানুষের অনেক করনে চুল পরে যেমন,১)পানি কম পান করা।২) আজেবাজে সেম্পু ব্যবহার করার কারনে।৩)বিভিন্ন ওষুকের কারনে। ৪)বয়সের কারনে হতে পারে

আপনি ডাক্তারের পরামর্শ নেন।

2692 views Answered
চুল পড়ার কারণঃ চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন – ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, কেমোথেরাপি নেয়া, জেনেটিক কারণ, ভুল ডায়েট, মানসিক চাপ, অপুষ্টিজনিত কারণ, মাথার তালুতে কম রক্তচলাচল, হরমোনজনিত কারণ। প্রতিকারের উপায়ঃ অতিমাত্রায় চুল পড়তে থাকলে ভয় না পেয়ে আপনার পার্শবর্তি ফার্মেসি তে গিয়ে কথা বলুন, হয়তো কোন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এমনটি হচ্ছে,। যদি আপনার মেনুতে ক্যালরিযুক্ত খাবার একেবারেই না থাকে তাহলেও আপনার চুল পড়তে পারে। তাই অতিরিক্ত চুল পড়তে থাকলে ডায়েট মেনুতে একটু পরিবর্তন আনতে পারেন। ওজন কমাতে গিয়ে চুল কমিয়ে ফেলাটা কোন কাজের কথা না। অতিরিক্ত মানসিক চাপেও চুল পড়তে পারে। এক্ষেত্রে সাজগোজের একটি সেকশনে স্ট্রেস ম্যানেজমেন্টের যেসব টিপস দেয়া থাকে সেগুলো ফলো করুন। আপাতদৃষ্টিতে এই টিপসগুলোকে আপনার কাছে তেমন আহামরি কিছু মনে না হলেও নিয়মিত পালন করতে পারলে এগুলো আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। যেমন – ধ্যান করা, নিয়মিত প্রার্থণা, যোগ ব্যায়াম, হাঁটা এসব ব্যাপারগুলো আপনার প্রতিদিনকার রুটিনে রাখতে পারেন। আপনার প্রতিদিনের মেনুতে যাতে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ই এবং আয়রন থাকে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার মেনুতে হাই প্রোটিনযুক্ত খাবার রাখুন। মুরগীর মাংস, মাছ খান; প্রতিদিন নয় তবে নিয়মিত। মাথার চুল এবং তালুতে নিয়মিত তেল ম্যাসাজ করুন। নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলেও চলবে, এছাড়াও তিলের তেলও বেশ কার্যকরী। তেল ম্যাসাজ করার আগে তেল একটু গরম করে নিলে খুব ভালো হয়। আপনার তেল দেয়ার সময় না থাকলে এমনিতে হাত দিয়েও ম্যাসাজ করতে পারেন। মাথায় পেঁয়াজের রস ম্যাসাজ করলেও চুল পড়া কমে। রাতে শোয়ার আগে পেঁয়াজের রস মাথায় ম্যাসাজ করে নিন, সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ফেলুন। মাথায় বাটা মেহেদি লাগান, সেটা না পেলে দোকানে মেহেদি গুঁড়ো পাওয়া যায় সেটাকে পেস্ট করে লাগাতে পারেন। দুই ব্যাগ গ্রিন টি এক কাপ গরম পানিতে ফেলে দিন। তারপর অপেক্ষা করুন। পানি ঠান্ডা হলে মাথায় এবং চুলে ম্যাসাজ করুন। তারপর এক ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। খেয়াল রাখুনঃ ভেজা চুল আঁচড়াবেন না। আর ভেজা চুল শুকানোর জন্য টাওয়েল দিয়ে শক্ত করে পেঁচিয়ে রাখবেন না। বরং চুলকে স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। চুলে কেমিকেল যুক্ত প্রসাধনী কম ব্যবহার করুন। স্ট্রেইটনার ব্যবহার কমিয়ে দিন একেবারেই। চুলের যত্নে হারবাল সামগ্রী ব্যবহার করতে চেষ্টা করুন। নিয়মিত চুল পরিষ্কার করুন। প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি খাবার চেষ্টা করুন। বারবার শ্যাম্পু পরিবর্তন করবেন না। তাছাড়া এইটা দেখতে পারেন
2692 views Answered

Related Questions

Next steps