সায়ানাইড গ্যাস কার্বন ও নাইট্রোজেনের মিশ্রণে তৈরি। কিন্তু এ গ্যাস তৈরিতে কার্বন ও নাইট্রোজেন কয়টি করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে? আর সায়ানাইড এর একটি অণু তৈরিতে কতটি কার্বন ও নাইট্রোজেন অণু ও পরমাণু প্রয়োজন?
2909 views

1 Answers

সায়ানাইড গ্যাস বলতে মূলত হাইড্রোজেন সায়ানাইডকে বোঝানো হয়। এই যৌগ ২৫.৬ ডিগ্রী সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়। এর বাষ্প খুবই বিষাক্ত ও দাহ্য। এর অন্য নাম প্রুসিক এসিড। এর একটি অণু তৈরি করতে একটি করে হাইড্রোজেন, কার্বন ও নাইট্রোজেন পরমাণু দরকার হয়। এদের মাঝে কার্বন তার বাইরের কক্ষপথের একটি ইলেকট্রন হাইড্রোজেনের সাথে ও তিনটি ইলেকট্রন নাইট্রোজেনের সাথে ভাগাভাগি বা শেয়ার করে। ছবিটি দেখুন। image  
2909 views

Related Questions