1 Answers

অনিয়মিত মাসিক ও ঋতুস্রাব একটি মেয়েলি সমস্যা৷ মাসিক সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়৷ অবশ্য কখনও কখনও দুই একদিন আগে পিছে হতে পারে৷ যদি ২১ দিনের আগে অথবা ৩৫ দিনের পর হয় তবে এটাকে অনিয়মিত মাসিক বলা হয়৷ যৌবনের প্রারম্ভে বা যৌবনের শেষ পর্যায়ে এরকম সমস্যা দেখা দেয়৷

কারণ

* স্ত্রী (ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন) হরমোনের ভারসাম্যের অভাবে
* জণ্মনিয়ন্ত্রণ পিল হঠাত্‌ খাওয়া বন্ধ করলে
* জননাঙ্গের যক্ষা, গণোরিয়া, সিফিলিস, এইডস, ডায়াবেটিস প্রভৃতির কারণে হতে পারে৷
* সন্তান প্রসবের পর পরও এ সমস্যা দেখা দিতে পারে
* মানসিক কারণ
* হঠাত্‌ অস্বাভাবিক ওজন বৃদ্ধি
* রক্তস্বল্পতা

জটিলতা

* সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্ব দেখা যেতে পারে
* অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে
* টিউমার ও ক্যান্সারজনিত হলে সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে মৃত্যুও হতে পারে

2544 views

Related Questions