আমার অনেক প্রয়োজন কেউ হেল্প করবেন প্লিয?

 বিষয়টি আমার লাইফের জন্য খুব ইম্পরট্যান্ট তাই কেউ অন্য ভাবে নেবেন না প্লিয।

আমি ২০১৭ তে এইচএসসি দিয়েছি বিজ্ঞান থেকে।আশা ছিল মেডিকেলে পরব। কিন্ত সম্ভবত রেজাল্ট অতটা ভাল হবে না।এখন আমি কোনো অনার্স কলেজে অনার্স এ ভর্তি হতে চাচ্ছি। কেননা আমার লক্ষ্য বিসিএস। কিন্ত আমার বাড়ির কাছে বা আশেপাশে কোন অনার্স  কলেজ নাই  কিন্ত ডিগ্রি কলেজ আছে।

আর আমার ফ্যামিলি প্রব্লেমের জন্য আমি দুরে কোথাও হোস্টেলেও থাকতে পারব না।

এখন প্রশ্ন হচ্ছে ডিগ্রি পড়ে কি বিসিএস দেওয়ার কোন সুযোগ থাকে বা আছে??

আর আমি চাই অনার্স এ একটা সহজ সাবজেক্ট এ ভর্তি হয়ে ক্লাস না করে শুধু পরিক্ষা দিতে। এমন টা কি হতে পারে না ক্লাস করতে হবে নিয়মিত??

আর অনার্স  এর পরি কি বিসিএস দেওয়া যায় না মাস্টার্স অ করতে হয়??

আমার জন্য এই তথ্য গুলো খুবই দরকার।

ধন্যবাদ। 

2590 views

2 Answers

মাষ্টার্স করতে হয় এর্ব আপনি ভালো রিজাল্ট করলে ডিগ্রি করেও বি.সি.এস দিতে পারবেন।

2590 views Answered

মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষের স্বাধীনতার সবচেয়ে বড় জায়গা হলো তার স্বপ্ন স্বপ্নে অবাধ বিচরণ সম্ভব, বাধা দেওয়ার কেউ থাকে না। তাই তোমার স্বপ্ন দেখতে তো বাধা নাই। তোমার এস,এস,সি এর রেজাল্ট কেমন তা, জানালে ভাল হত। তুমি স্বপ্ন দেখছো মেডিকেলে পড়ার, রেজাল্ট হওয়ার আগেই হতাশ হওয়ার কিছু নাই। ইচ্ছা থাকলে তুমি চেষ্টা করে দেখ। চান্স পেতেও পার। 

বিসিএস এর জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। স্নাতক পাশ করার পরে। আর ডিগ্রী করে বিসিএস দিতে হলে সাথে মাস্টার্স করতে হবে। আর শুধু অনার্স করে দিলে মাস্টার্স  না হলেও চলবে। 

আর হ্যা তুমি অর্নাসে ভর্তি হয়ে মাঝে মাঝে ক্লাশ করে শুধু পরীক্ষা দিতে পারবে যদি সমাজ বিজ্ঞান অনুষদের বিষয়ে ভর্তি হও (রাষ্টবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন)। 

আর হ্যাঁ স্বপ্ন সব সময় দেখবা বড়টা। তুমি মেডিকেলের স্বপ্ন দেখেছ। আরো বড় স্বপ্ন দেখ এবং সেই অনুযায়ী চেষ্টা করে যাও সফলতা আসবে ইনশাল্লাহ।

2590 views Answered

Related Questions

Next steps