1 Answers
যে কোনও ইলেক্ট্রনিক যন্ত্রপাতিই গরম হয়। গাড়ি থেকে কম্পিউটার সব। স্বাভাবিক কারণে স্মার্টফোনও গরম হয়। কিন্তু সব স্মার্টফোন সমান গরম হয় না। কোনোটা কম, কোনোটা বেশি।ফোন গরম হওয়ার কারণ।
প্রসেসর
স্মার্টফোন বেশি গরম হওয়ার জন্য প্রথম কারণ প্রসেসর। সেটাই ফোনের প্রধান অঙ্গ। আপনি ফোন ব্যবহার করুন আর নাই করুন প্রসেসর সবসময় চলতে থাকে। তার কাজ করতে থাকে। কখনও বেশি আর কখনও কম। প্রসেসরের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে। সাধারণ কথা বলা কিংবা গান শোনার তুলনায় টানা ডাউনলোড করলে বা গেইম খেললে ইলেকট্রনগুলি বেশি তাপ উৎপন্ন করে। এতে ফোনটি গরম হয়। প্রসেসর ফোনের বডির সঙ্গে লেগে থাকে। ফলে গরম অনুভূত হয়।
ব্যাটারি
স্মার্টফোন দিন দিন পাতলা হলেও ব্যাটারির প্রযুক্তি সেভাবে উন্নত হয়নি। দুর্বল ব্যাটারি বেশি তাপ তৈরি করে। ব্যাটারি চার্জ নেওয়ার সময়ে বা ডিসচার্জ করার সময়ে ফোনকে বেশি গরম করে দেয়।
দুর্বল নেটওয়ার্ক
আপনি যদি এমন জায়গায় থাকেন, যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল। সিগন্যাল আসছে আর যাচ্ছে। অথবা, ওয়াইফাই সিগন্যাল পেতে ফোনটিকে খুব বেগ পেতে হচ্ছে। তবে সেই পরিস্থিতিতে স্মার্টফোনের চার্জ বেশি খরচ হয়। দুর্বল নেটওয়ার্কে সিগন্যাল পাওয়ার জন্য আপনার ফোনটি বেশি শক্তি প্রয়োগ করে। প্রসেসরে চাপ পড়ে। স্মার্টফোন অত্যাধিক গরম হয়।
2789 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy