জাল হাদিস!?

যে ছয়টি হাদীস গ্রন্থকে সিহাহ্ সিত্তাহ্ বলা হয় সেই গ্রন্থগুলোতে কোন জাল হাদীস আছে কী? যদি থাকে তাহলে একটি বা দুটি জাল হাদীসের রেফারেন্স নাম্বারসহ বিস্তারিত জানতে চাই।

2650 views

3 Answers

সকল ইমাম, মুহাদ্দিস, মুজতাহিদ,ফকীহ আলেমের মত অনুযায়ী৷ সিহাহ সিত্তাহ এর মধ্যে কোন জাল হাদীস নেই৷

2650 views Answered

দ্বাদশ হিজরী শতকের অন্যতম আলিম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (১১৭৬হি/ ১৭৬২খৃ) হাদীসের গ্রন্থগুলোকে পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে তিনটি গ্রন্থ: সহীহ বুখারী, সহীহ মুসলিম ও মুয়াত্তা ইমাম মালিক। এ গ্রন্থগুলোর সকল সনদসহ বর্ণিত হাদীস গ্রহণযোগ্য বলে প্রমাণিত। দ্বিতীয় পর্যায়ের গ্রন্থগুলো মোটামুটি গ্রহণযোগ্য বলে প্রমাণিত হলেও সেগুলোতে কিছু অনির্ভরযোগ্য হাদীসও রয়েছে। মোটামুটিভাবে মুসলিম উম্মাহ এসকল গ্রন্থকে গ্রহণ করেছেন ও তাদের মধ্যে এগুলো প্রসিদ্ধি লাভ করেছে। এ পর্যায়ে রয়েছে তিনখানা গ্রন্থ: সুনানে আবী দাউদ, সুনানে নাসাঈ, সুনানে তিরমিযী। ইমাম আহমদের মুসনাদও প্রায় এ পর্যায়ের। http://www.hadithbd.com/shareqa.php?qa=4622

2650 views Answered

হাদীসবেত্তাদের বিশ্লেষণ মতে সুনানে ইবনে মাজাহতে কিছু জাল হাদীস এসে গেছে। তন্মধ্য হতে কাযবীন শহরের মাহাত্ম সম্পর্কিত হাদীসটি অন্যতম। হাদীস নাম্বার ২৭৮০। নিচে হাদীসটির আরবী পাঠ প্রদত্ত হলো। 2780 - حدثنا إسماعيل بن أسد . ثنا داود بن المحبر . أنبأنا الربيع بن صبيح عن يزيد بن أبان عن أنس بن مالك قال قال رسول الله  ( ستفتح عليكم الآفاق وستفتح عليكم مدينة يقال لها قزوين . من رابط فيها أربعين يوما أو أربعين ليلة كانض له في الجنة عمود من ذهب . عليه زبرجدة خضراء . عليها قبة من ياقوتة حمراء . لها سبعون ألف مصراع من ذهب . على كل مصراع زوجة من الحور العين https://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=20733

2650 views Answered

Related Questions

Next steps