MRI কী আমার মা এর বাতের ব্যাথা আছে ,এক্ষেত্রে MRI করে কি কোন সুফল হবে আর কোথায় সবচেয়ে MRI করা যাবে?
প্লিজ জানান । আর এছাড়া বাতের ব্যাথা একেবারে ঠিক করার কোন উপায় বা ভাল TREATMENT কী আছে ?
1 Answers
বাতের ব্যথা বা সমস্যা আমাদের কাছে অতিপরিচিত একটি রোগ। অনেকে এটি তুচ্ছতার সাথে গ্রহণ করেন। কিন্তু চিকিৎসা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলনক্ষমতাও হ্রাস করতে পারে। সচরাচর দেখা যায়, ঘন ঘন রোগের লক্ষণগুলো প্রকাশ না পেলে লোকজন এর চিকিৎসা করাতে চায় না। প্রতিরোধ: প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে। কার্যকরী টিপস: জেনে নিন বাতের ব্যথার কবল থেকে বাঁচার জন্য কার্যকরী কিছু টিপস। * লিফট বা এস্কেলেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। * প্রতিদিন সকালে উঠে ৫-১০ মিনিট জোরে হাঁটুন বা জগিং করুন। * গাড়িতে ওঠার আগে কিংবা লম্বা জার্নির শুরুতে অন্তত ৫শ’ মিটার পায়ে হেঁটে নিন। * ওজন কমানোর দিকে মনোযোগী হোন। * প্রতিদিন ৬-৮ গ্লাস পানি খান। * ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন পরিমিত পরিমানে খান। * একটানা অনেকক্ষণ বসে থাকবেন না। ১৫-২০ মিনিট পর পর খানিকটা হেঁটে নিন। * প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখুন। যদি ‘লাক্টোস ইনটলারেন্ট’ হয়ে থাকেন তবে ব্রকলি খান ক্যালসিয়ামের ঘাটতি পুরনের জন্য। * প্রতিদিন ব্যায়ামের জন্য অন্তত ১০ মিনিট রাখুন। * সপ্তাহে অন্তত ২ বার খানিকটা তেল গরম করে নিয়ে হাড়ের জয়েন্টে ম্যাসাজ করুন। * যারা ব্যথায় ভুগছেন তারা আক্রান্ত স্থানে প্রতিদিন গরম তুলা কাপড় বা পানির সেঁক নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy