বাবা মায়ের কলহ দূর করার জন্য পরামর্শ?
আমার বাবা মা ভালবেসে বিয়ে করে কিন্তু আমার দাদা-দাদি মেনে নেয় না । আমার বাবা মা অনেক কষ্ট করেছে জীবনে । আমার বাবা ব্যবসা করে। এখন আর্থিক কোন সমস্যা নেই । আমার মা অনেক জেদি হওয়ার কারণে দাদা-দাদির সাথে এখনও কথা বলেনা।বিয়ের কয়েক বছর পর থেকেই বাবা অনেক খারাপ মেয়ে লোকের সাথে সম্পর্ক করে। আর অন্য দিকে দাদা-দাদির কুপরামর্শ তো আছেই । এই নিয়ে বাবা মার মধ্যে কলহ হয় প্রতিনিয়ত । বাবা মাকে অনেক মারধর করে। দিন দিন মারধর বেড়েই চলেছে ।আমি অনার্স ৪র্থ বর্ষে পড়ি। আমার এক বোন আছে । সে ১ম বর্ষে পড়ে। আমরা কিছু বললে আমাদের ও মারধর করে। কোন বুঝ ই সে মানে না। এমতবস্থায় আমরা ভাই বোন কি করতে পারি পরামর্শ চাই। দয়াকরে পরামর্শ দিয়ে আমাদের উপকার করবেন।
2 Answers
আপনার বাবা যে ধরনের মানুষ তাকে বুজানো অসম্ভব ব্যাপার । বাবা মা ঝগড়া করলে সন্তান কিছু বললে অনার্সে পড়া বড় ছেলে মেয়ের উপর হাত তোলে এটা কেমন বাবা । ভাই আপনার দুঃখ শুনে অনেক কষ্ট পেলাম মনে । আপনি চাইলে শিশু ও নারি নির্যাতন কল সেন্টারে১০৯ অথবা 1098 নাম্বারে কল করে অভিজ্ঞ স্যারদের কাছ থেকে পরামর্শ অথবা আইন বিষয়ক ব্যাবস্থা নিতে পারেন ।
আপনার বাবাকে নামাজের তাগাদা দিন। পারলে হজ্জে পাঠান। বাবাকে বুঝান যে, বাবা এখন আমরা বড় হয়েছি তাই তুমি যদি এরকম কর তাহলে আমরা তোমাকে ছেড়ে চলে যাব ইত্যাদি। মোটকথা আপনার বাবার দুব'ল স্থানে ধীর শান্তভাবে আঘাত করুন আর নামাজ শেষে আল্লাহ্রর কাছে বাবার জন্য দোয়া করতে থাকুন।
পিতামাতার জন্য দো‘আ :
(1) رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْراً، (الإسراء 24)-
‘রববীরহাম্হুমা কামা রববাইয়া-নী ছগীরা’ (হে আমার প্রতিপালক! তুমি তাদের উপরে দয়া কর, যেমন তারা আমাকে ছোটকালে দয়ার সাথে প্রতিপালন করেছিলেন)’ (ইসরা ১৭/২৪)। কুরআনের আয়াত হওয়ার কারণে দো‘আটি সিজদায় পড়া যাবে না। তবে শেষ বৈঠকে দো‘আয়ে মাছূরাহর পরে পড়া যাবে।
(২) رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ-
রববানাগফিরলী ওয়ালিওয়া-লিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াউমা ইয়াক্বূমুল হিসা-ব’ (হে আমাদের প্রতিপালক! আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা কর, যেদিন হিসাব কায়েম হবে’ (ইবরাহীম ১৪/৪১)।
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতে তার নেককার বান্দাদের মর্যাদার স্তর উন্নীত করবেন। তখন বান্দা বলবে, হে আল্লাহ! কেন এটা আমার জন্য করা হচ্ছে? জবাবে আল্লাহ বলবেন, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে (بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ)’। [136]