2 Answers

হ্যাঁ, হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরেও

নামাজ পড়া যায়। তবে এমনটি

করা মাকরুহ। অন্তত কনুইসহ হাতের

কিছু অংশ ঢেকে রাখা জরুরি এবং

সুন্নাত। কনুই দেখা গেলে মাকরুহ। 

তাই হাফ হাতা গেঞ্জি ও শার্টে নামাজ

হয়ে যাবে ঠিক, কিন্তু মাকরুহ হবে।

এজন্য ফুলহাতা জামা পরে নামাজ

পড়া উচিত। 

3895 views Answered

হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহ তথা অপছন্দনীয় কাজ।

নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক।

আবার মাকরূহ হবে বলে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি নামাজই ছেড়ে দিবে এটাও যেন না হয়। (ফাতওয়া আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭)

উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী

সুত্রঃhttp://quranerjyoti.com

3895 views Answered

Related Questions

Next steps