3 Answers
যদি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তবে একটি কোচিংয়ে ভর্তি হয়ে যান । ওখানে সুশৃঙ্খল পরিবেশে আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা হবে । বাসায় একা একা প্রস্তুতির চেয়ে কোচিং অনেক ভালো হবে ।
ভার্সিটি কোচিং করা ভালো। আপনি ভাব্বেন আমি বাসায় পড়ে কভার করতে পারব। কিন্তু তা সম্ভব না। কারণ তখন আপনার উপর পড়ার কোন চাপ থাকবে না। তাই পড়ায় মন বসতে ভালো লাগবে না। ঘুরাঘুরি করেই পুরা সময়টা চলে যাবে। আর কোচিং করলে আপনার উপর পড়ার একটা চাপ থাকবে। ফলে পড়তে বসতে সুবিধা হবে। তাই আপনি কোচিং করুন।
কোচিং করাই ব্যাটার হবে। বাসায় অনেক পড়াশুনা করেও কিন্তু এটা বুঝতে পারবেন
না আপনি কোন অবস্থানে আছেন। কিন্তু কোচিংয়ে যে পরীক্ষাগুলো নিবে সেখানে আপনি সহজেই নিজের অবস্থান যাচাই করতে পারবেন। তবে বলে রাখি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিংয়ের উপর নির্ভর করা যাবে না। পড়াটা নিজেকেই পড়তে হবে। কোচিং শুধু বিশ্ববিদ্যালয়ের পথটা দেখিয়ে দিবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পৌছতে হবে আপনাকেই। যে বেশি পড়বে সে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় এগিয়ে থাকবে আর যে পড়বে না সে শুধু রাস্তাতেই থাকবে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। তাছাড়া চাপ ছাড়া কিন্তু পড়াও হয় না। তাই কোচিং করাই শ্রেয়।
দশ কথার এক কথা বিশ্ববিদ্যালয়ে চান্সের পূর্বশর্ত পড়াশুনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy