মলের সাথে রক্ত পরলে কি করব?
আমার বয়স ২০ বছর।মাঝে মাঝে পায়খানা যখন কড়া হয় তখন পায়খানার সাথে রক্ত পরে। এখন আমার করনিয় কী?
2921 views
1 Answers
পায়খানার সাথে রক্ত যাওয়ার কারন কি?
পায়খানার সাথে রক্ত যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে কোষ্ঠকাঠিন্য, ক্রনিক বা দীর্ঘ মেয়াদি কাশি, ডায়রিয়া, গর্ভধারণ, লিভার সিরোসিস, প্রস্রাবে বাধা, মলদ্বারের ক্যান্সার, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা সহ অনেক কারণ ইত্যাদি।
এ ক্ষেত্রে যে পরামর্শগুলো দিয়ে থাকি তা হলো, পরিমাণমতো পানি খাওয়া, নির্দিষ্ট পরিমাণ সবজি খাওয়া, প্রতিদিনই অন্তত একবার টয়লেটে যাওয়ার অভ্যাস করা। টয়লেটে যাওয়ার সময়টিও নির্দিষ্ট করা আছে। সকালে নাশতা করার আধা ঘণ্টা পরে টয়লেটে গিয়ে ১০ মিনিট সময় কাটিয়ে আসতে হবে। তাহলে তার অভ্যাস নিয়মিত তৈরি হবে। আর যার নিয়মিত অভ্যাস তৈরি হবে, তার এই রোগগুলো হওয়ার আশঙ্কা কমে যাবে।
2921 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy