কিস্তির টাকায় আমি একটা ব্রয়লার মুরগীর ফার্ম করতে চাচ্ছি।

 মাসে মাসে কিস্তি ওয়ালাদের সুদ দিতে হবে। 

এখন প্রশ্ন হচ্ছে, আমার উপার্জিত টাকা কি হালাল হবে?

আর যদি হালাল হয়, তাহলে কীভাবে হালাল হবে? 

দলিল সহকারে জানাবেন....

2875 views

1 Answers

সুদের ভিত্তিতে কিস্তি হিসেবে ঋণ নেওয়া এবং

সে টাকায় ব্যবসা করা জায়েজ নেই।

তবে কেউ যদি এই নাজায়েজ পন্থায় ঋণ নিয়ে

ব্যবসা করে, তাহলে তার উপার্জন হারাম

হবে না। কারণ, তার উপার্জনটা হবে ব্যবসা 

করার কারণে, ব্যবসার লাভ হিসেবে।

তাই আপনার সুদের ভিত্তিতে ঋণ নেওয়া

এবং এই টাকায় ব্রয়লার মুরগির ফার্ম করা

জায়েজ নেই। তবে করে ফেললে এর উপার্জন

হালাল হবে। কারণ, উপার্জনটা হবে

মুরগি বিক্রি করার কারণে। আর মুরগি 

বিক্রি করা হারাম নয়।

.

আপনি নিচের দুটি প্রশ্নোত্তর পড়লে

বুঝতে পারবেন: 

  • http://m.ntvbd.com/religion-and-life/33631/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A6%AC-%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87
  • https://habibur.com/fatwa/4439/
2875 views

Related Questions