রাস্তায় টাকা পড়ে পেলে সেটা কি করব?
1 Answers
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বা অন্য
যে কোনো বস্তুর বিধান হল—
সেটা তার মূল মালিককে খোঁজে
ফিরিয়ে দিতে হবে।
টাকা পাওয়া গেছে বলে ঘোষণা দিতে হবে।
এক বছর খোঁজাখুঁজির পরও যদি
মূল মালিককে না পাওয়া যায়, তাহলে
সেটা নিজের সোয়াবের নিয়ত ছাড়া
মূল মালিকের নিয়তে গরিব মিসকিনকে সদকা
করে দিতে হবে।
এই টাকা নিজেও ব্যবহার করা যাবে না
এবং কোনো মসজিদেও দেওয়া যাবে না।
তবে আপনি যদি খুব গরিব হন, তাহলে
মূল মালিককে খোঁজে না পেলে
নিজেও তা ব্যবহার করতে পারবেন।
অন্যথায় ব্যবহার করলে অবশ্যই
গোনাহ হবে। আর যদি কখনো সেই
মূল মালিক আসে এবং টাকা দাবি করে,
তাহলে সেটা খরচ কিংবা সদকা
করে থাকলেও তাকে আবার
ফিরিয়ে দিতে হবে। অবশ্য সদকার ব্যাপারটা
যদি সে মেনে নেয়, তাহলে ভিন্ন কথা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy