1 Answers
১. নিম পাতাঃ
এক মুঠো নিম পাতা বেটে সেই পেস্ট ফোঁড়ার ওপর লাগান। অথবা নিম পাতা ফুটিয়ে সেই ফোটানো জল দিয়ে ধুয়ে নিন ফোঁড়ার জায়গা।
২. কালো জিরেঃ
কালো জিরে বেটে ফোঁড়ায় লাগাতে পারেন। অথবা কালো জিরের তেল লাগান। এক কাপ গরম জলে আধ চা চামচ কালো জিরে মিশিয়ে দিনে দু’বার খান।
৩. পাউরুটিঃ
গরম দুধ বা গরম জলে পাউরুটি ভিজিয়ে নিন। এই ভেজা পাউরুটি ফোঁড়ার ওপর লাগান। দিনে দু’বার করলে ফোলা কমে যাবে, ইনফেকশনও কমবে।
৪. টি ট্রি অয়েলঃ
অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল, অ্যান্টিসেপটিক গুণ রয়েছে টি ট্রি অয়েলের। তুলো টি ট্রি অয়েলে ভিজিয়ে দিনের মধ্যে কয়েক বার ফোঁড়াতে লাগান। যত দিন না কমছে এটা করতে থাকুন।
৫. হলুদঃ
এক গ্লাস দুধ বা জলে এক চা চামচ হলুদ গুঁড়ো ফুটিয়ে দিনে তিন বার পাঁচ দিন ধরে খান। অথবা সম পরিমাণ হলুদ ও আদা বেটে ফোঁড়ার উপর লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখুন।
৬. গরম সেঁকঃ
একটা পরিষ্কার কাপড় নুন, গরম জলে ফুটিয়ে নিন। এই ভেজা গরম কাপড় ফোঁড়ার ওপর ১০ মিনিট চেপে রেখে সেঁক দিন। দিনে তিন থেকে চার বার এটা করুন।
৭. পেঁয়াজঃ
একটা মোটা স্লাইস পেঁয়াজ ফোঁড়ার ওপর রেখে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখুন কয়েক ঘণ্টা। যত দিন না কমছে দিয়ে তিন থেকে চার বার করতে থাকুন।
৮. রসুনঃ
দু’-তিন কোয়া রসুন বেটে ফোঁড়ার ওপর লাগান। বা এক কোয়া রসুন গরম করে ফোঁড়ার ওপর রাখুন। অথবা দিনে দু’-তিন কোয়া রসুন খান ফোঁড়া না সারা পর্যন্ত।
৯. দুধঃ
এক কাপ গরম দুধে তিন চা চামচ নুন ও ময়দা বা ক্রাম্বলড ব্রেড মেশান। এই মিশ্রণ ফোঁড়ার ওপর দিনে কয়েক বার লাগান। মিল্ক ক্রিমের সঙ্গে ভিনিগার ও হলুদ মিশিয়ে ফোঁড়ায় লাগালেও আরাম পাবেন।
১০. ভূট্টাঃ
আধ কাপ জল গরম করুন। এর মধ্যে ভূট্টার ছাতু মেশান। এই মিশ্রণ ফোঁড়ার ওপর লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখুন। দিনে কয়েক বার এটা করুন।
মোঃ সায়মুন ইশতিয়াক
নার্সিং অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy