আমার ছেলের বয়স ১৯, সে ওসিপিডি রোগে আক্রান্ত। প্লিজ জানাবেন এর চিকিৎসা কোথায় করাব?
যখন ও ক্লাস ভাইভে পড়ে, তখন থেকে অন্যরকম স্বভাব লক্ষ্য করি। বলত প্রত্যেক মানুষের পিছনে সুতা বাধা আছে।তাই সোজা পথে চলা উচিৎ। যে দরজা দিয়ে ঘরে ঢুকত সে দরজা দিয়েই বের হত। ওর সংগে মিশে জানতে পেরেছি সবসময় মা,বাবা,আল্লাহ্, রসুল এসব নিয়ে নেগেটিভ চিন্তা আসে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করতে গেলে মনে হয় ঠিকভাবে হয়নি ২/৩ বার ওযু করে। সবসময় ওর মনে চিন্তা আসে। আমাকে বলে, মা মানুষের মন ২ টা। ভিষন টেনশনে আছি। প্লিজ জানাবেন এ রোগের চিকিৎসা কোথায় হয়।
1 Answers
ওসিপিডি রোগটি চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায়। এর রোগের চিকিৎসার ‘কমিপ্রামিন’ হচ্ছে এ রোগের সবচেয়ে ভালো ওষুধ। এ ছাড়া আরেকটি অত্যন্ত কার্যকরী চিকিৎসা রয়েছে, যার নাম বিহেভিয়ার থেরাপি। এই পদ্ধতিতে চিন্তার উদ্দীপনা বন্ধ করার উপায় অবলম্বন করা হয়। আবার যেটাতে বেশি চিন্তা হয় সে কাজটি বেশি করে করতে বলা হয়। এতে করে রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাই আর দেরি নয়, আজই আপনার সমস্যার কথা জানিয়ে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy