1 Answers
বিজয় ও অভ্র কিবোর্ডের মধ্যকার পার্থক্য:
১. বিজয় উইন্ডোজ ৯৫, ৯৮ ও সাপোর্ট করে যা অভ্রতে সাপোর্ট করে না।
২. পুরনো বিজয়ে ইউনিকোড ফন্টগুলির সাপোর্ট নেই। অভ্র শুরু থেকেই ইউনিকোড বেজড।
৩. অভ্রতে বিজয়ের একটি ফন্টও কাজ করে না। সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল।
৪. অভ্রতে ঃ – এর কি-স্ট্রোক ভিন্ন।
৫. অভ্রতে ৎ – এর কি-স্ট্রোক ভিন্ন।
৬. অভ্রতে ঁ- এর কি-স্ট্রোক ভিন্ন।
৭. অভ্রতে ং এর কি স্ট্রোক ভিন্ন।
৮. ঙ – এর কি-স্ট্রোক আলাদা।
৯. ো – কার দিতে বিজয় এ দু’বার কি-চাপতে হয় কিন্তু অভ্রতে একবার এবং এটি অক্ষর লেখার পর চাপতে হয়।
১০. ে- কার একইভাবে অক্ষর লেখার পর চাপতে হয়।
১১. যুক্ত অক্ষর বিজয়ে লেখার পর ডিলিট করলে পুরো লেখা মুছে যায় কিন্তু অভ্র যুক্ত অক্ষরের প্রতিটি অক্ষরকে আলাদা ভাবে মুছে থাকে। তাই ভুল হলেও দ্রুত সংশোধন করা যায়।
১২. বিজয় দিয়ে টাইপ করলে ডকুমেন্টে ব্যাকরন ভুল দেখায় কিন্তু অভ্রতে এ সমস্যা নেই।
১৩. অভ্র চালু করতে একটি মাত্র কি-স্ট্রোক যথেষ্ট এবং ফন্ট ও ম্যানুয়ালী পাল্টাতে হয় না। এফ১২ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ভাষার সাথে সাথে ফন্ট ও পাল্টে যায়। বিজয় অনেক অনেক পিছনে পড়ে আছে এ দিক থেকে।
১৪. অভ্রের লিনাক্স ভার্সন রয়েছে কিন্তু বিজয় শুধুমাত্র ম্যাক ও উইন্ডোজে চলে।
১৫. অভ্র ব্যবহারের জন্য ফ্রি কিন্তু বিজয় টাকা দিয়ে কিনতে হয়।
১৬. অভ্রতে নিজের কি-বোর্ড নিজেই তৈরী করে নেয়া যায় কিন্তু বিজয়ে এ ধরনের কোন সুবিধা নেই।
১৭. বিজয় দিয়ে টাইপ করলে ওয়ার্ডে অনেক সময় বিভিন্ন অক্ষর বা শব্দ পরিবর্তিত হয়ে যায় অটোকারেক্ট ফিচারের জন্য কিন্তু অভ্রতে এ ধরনের সমস্যা নেই।
১৮. অভ্র দিয়ে ইউনিকোড সাপোর্ট করে না এমন সফটওয়্যারে বাংলা লেখা যায় না যেমন- ফটোশপ, ইলাস্ট্রেটর কিন্তু বিজয় দিয়ে লেখা যায়- এটি বিজয়ের ভাল দিক হলেও একটি বড় পার্থক্য।
১৯. ও- লিখতে হলে অভ্রতে লিংক কি চাপতে হয় কিন্তু বিজয়ে লিংক কি চাপতে হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy