কেউ আমায় সাহায্য করুন?

মাশরুম চাষ করে কি সফলতা পাওয়া যায়। কিন্তু মাশরুম কি থেকে জন্মায়? মাশরুম কোথায় sell করে? এবং মাশরুম কিনবে কে?একদিনে কত টা মাশরুম চাষ করা সম্ভব? এই ব্যবসা করে সফলতা পাওয়া যায়...?
2554 views

1 Answers

অবশ্যই মাশরুম চাষ করে সফলতা পাওয়া যায় দিন দিন এর পরিচিতি, জনপ্রিয়তা, চাহিদা এবং বাজার বৃদ্ধি পাচ্ছেতবে সফলতা পেতে সবক্ষেত্রেই সময়, পরিশ্রম, ধৈর্য, নিষ্ঠা ইত্যাদি প্রয়োজন।

মাশরুম চাষে সফলতা পেতে: ১. চাষ করার স্থান ২. মুলধন ৩. চাষের জন্য প্রশিক্ষণ ৪. প্রক্রিয়াজাত করার জন্য প্রশিক্ষণ এবং ৫. বিপণন ক্ষেত্র প্রয়োজন।

প্রথমে প্রশিক্ষণ নিতে হবে:

এর চাষ পদ্ধতি সহজ এবং অল্প সময়ের প্রশিক্ষণেই চাষ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি শিখে নেয়া যায়
সরকারিভাবে জাতীয় মাশরুম উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্র বিনা খরচে  প্রশিক্ষণ দিয়ে থাকে ছাড়া বিভিন্ন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম চাষের জন্য কারিগরি সহায়তা করে থাকে তাছাড়া প্রশিক্ষণের জন্য বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং খামারও রয়েছেই

সরকারি ভাবে প্রশিক্ষণের জন্য যোগাযোগ:

 মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্প

জাতীয় মাশরুম উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কৃষি মন্ত্রণালয় সোবহানবাগ, সাভার, ঢাকা

 ফোন: ০২-৭৭৪২৪৯৬, ০২-৭৭১০৬৪৬

যেখানে বিক্রয় করবেন:

বড় বড় ডিপার্টমেন্টাল সপ, চেইন শপে (মিনাবাজার, স্বপ্ন,  আগোরা, নন্দন) মাশরুম সবচেয়ে বেশি বিক্রয় হয়  মাশরুম উৎপাদনকারিরা প্যাকেটজাত করে চেইন শপগুলোতে পাইকারি দরে সরবরাহ করেন ছাড়া বিভিন্ন চায়নিজ রেস্তোরা, ফাস্টফুড খাবারের দোকান এবং রাস্তার ধারে বিভিন্ন খাবারের দোকানে মাশরুম বিক্রয় করা যায় অনেকে সরাসরি খামারে এসেও মাশরুম ক্রয় করেন।

তিনভাবে মাশরুম বিক্রয় হয়:

.কাঁচা মাশরুম

. শুকনা মাশরুম

. পাউডার মাশরুম

বিক্রয় মূল্য (কম/বেশি):

 . কাঁচা মাশরুম ১০০ গ্রাম  ২৫-৩০ টাকা

. শুকনা মাশরুম ১০০ গ্রাম ১৭৫-১৮৫ টাকা

. পাউডার ১০০ গ্রাম ১৮০-১৯০ টাকা

প্রশিক্ষণ সেন্টার থেকেই যথাযথ তথ্য এবং উপাত্তা পাওয়া যাবে।

2554 views Answered

Related Questions

Next steps