মাথার চুল কি পড়বে?
জানিনা কত টুকু বুঝিয়ে বলতে পারব! আমাদের পরিবারের শুধু আমার বাবার মাথায় চুল নাই। আমার জানামতে পরিবারের কারো মাথায় টাক থাকলে পরিবারের যে কারো চুল পড়বে,মানে জেনেটিক প্রব্লেম।আমরা ৩ ভাই আমি সবার ছোট। সবার বড় ভাই ভলতেছে চুল পড়তেছে! আমার মাথায় ঘন চুল, এখনো চুল পড়ে না কিন্তু খুব বেশি টেনশন হচ্ছে।
2712 views
1 Answers
আপনি অযথাই টেনশন করছেন। বাবার টাকমাথা হলে ছেলেরাও টাক হয়ে যাবে এধরনের কোনো কথা নেই। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বড় ভাইয়ের চুল পড়লেই চিন্তিত হওয়ার কিছু নেই। চুল পড়লেই মানুষ টাক হয়ে যায় না। চুল অনেক কারণে পড়তে পারে। আর ডাক্তারদের মতে প্রতিদিন ১০০ পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কারণ, চুল পড়ে যে হারে, সে হারে নতুন চুলও গজায়। আর আজকাল তো টাক কোনো ব্যাপারই না। টাক হওয়ার আগেই রুখে দেওয়া যায়। সেটা নিয়ে এখন থেকেই টেনশন করে চুল পড়তে সাহায্য করা কিন্তু ঠিক নয়। কারণ, টেনশন কিন্তু চুল পড়ার একটা কারণ।
2712 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy