কাশি?

আমি আজ অনেক দিন থেকে কাশি তে ভুগতাছি। বিভিন্ন্য ধরনের ঔষধ খেয়েছি এতে সুধু সাম

য়িক ভাবে সুস্থ্য হই কিছুদিন পর আবার শুরু হয় সেই হার মানানো কাশি আর অনেক সময় কাশতে কাশতে বমি হয়ে যায়।  দয়া করে আমাকে একটা সুন্দর সাজেশন দিবেন।

#স্বাস্থ্য ও চিকিৎসা
3024 views

4 Answers

আপনি সরকারি হাসপাতের গিয়ে কফ পরিক্ষা করিয়ে তার ডাক্তারের পরামর্স অনুযায়ি ঔষধ খান ।

3024 views Answered

ফাইমক্সিল ক্যাপস্যুল দিন ৩টা করে 7 দিন খান।ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

3024 views Answered

কাশি একটি যন্ত্রনাদায়ক ও বিরক্তিকর অসুখ৷

এটা ভাইরাল সংক্রমণ, ঠান্ডা লাগা, ফ্লু,

হাঁপানি, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সারের কারণে

হতে পারে. কাশির উপসর্গ হল গলা ব্যথা, বুকে

ব্যথা ও চাপবোধ, শ্বাসকষ্ট, গলার স্বরভাঙ্গা

ইত্যাদি৷ এর

থেকে পরিত্রাণের কিছু উপায় নিচে দেয়া হল-

(১) একটি প্যানে ৪ কাপ পানি, ৪ টেবিল চামচ

গ্রেড করা আদা, ১টা লেবুর রস, ৬টি ছেঁচা লবঙ্গ

জ্বাল দিয়ে ২ কাপ করুন৷ ছাঁকনায় ছেঁকে ১ কাপ

মধু দিয়ে খুব ভালো ভাবে মেশান৷ ঠান্ডা করে

বোতলে সংরক্ষণ করুন, ফ্রিজে ২ সপ্তাহ রাখা

যায়৷ দিনে রাতে ৩/৪ বার ১ টেবিল চামচ করে

খেতে হবে৷ শিশুদের ১ চা চামচ করে ২ বার

দিবেন৷ যাদের শুষ্ক কাশি তাদের জন্য এটা

ভালো৷

(২) একটি প্যানে দেড় কাপ পানি ও ২ চা চামচ

তুলসি পাতা কুচি জ্বাল দিন৷ জ্বাল দিয়ে ১

কাপ করুন৷ ছাঁকনায় ছেঁকে ১ টেবিল চামচ মধু

মেশান৷ এই তুলসি চা দিনে রাতে ২ বার খেতে

হবে৷ শুষ্ক ও তরল এই দু’ধরনের কাশির জন্যই

ভালো৷

(৩) ১ চা চামচ ছেঁচা গোলমরিচ ১কাপ ফুটন্ত গরম

পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন৷ চামচ দিয়ে

একটু নাড়ুন৷ ছেঁকে ১ টেবিল চামচ মধু মেশান৷

দিনে রাতে ২ বার খাবেন৷ যাদের তরল কাশি,

বুকে কফ জমে আছে তাদের জন্য ভালো৷

(৪) যষ্টিমধু (কবিরাজী দোকানে কিনতে

পাওয়া যায়) ২ ইঞ্চি পরিমাণ ১ টুকরা এক গ্লাস

পানিতে জ্বাল দিন, ১৫ মিনিট পর ছেকে নিন৷

পরদিন সকালে, দুপুরে ও রাতে ৩ বার খাবেন৷

যতদিন কাশি না ভালো হয় ততদিন খেতে হবে৷

এটা শুষ্ক ও তরল এই দু’ধরনের কাশির জন্যই

ভালো৷

(৫) একটি প্যানে ১/২ কাপ পানি, ১ চা চামচ

হলুদের গুঁড়া, ১ চা চামচ ছেঁচা গোলমরিচ, ১

টুকরা দারূচিনি ২/৩ মিনিট জ্বাল দিতে হবে৷

ছেঁকে ১ টেবিল চামচ মধু গুলিয়ে খাবেন৷

(৬) ১ কাপ হালকা গরম পানিতে ১ টেবিল চামচ

লেবুর রস ও ১ টেবিল চামচ মধু গুলিয়ে খাবেন ৷

দিনে রাতে ২ বার খেতে হবে৷

(৭) হঠাৎ কাশি শুরু হলে ১ চিমটি লবণ ও ১

চিমটি গোলমরিচের গুঁড়া ১টা লেবুর ৪ ভাগের ১

ভাগের উপর মাখিয়ে চুষতে হয়৷

(৮) রাতে ঘুমাতে যাবার আগে ১ গ্লাস গরম

দুধে ১ টেবিল চামচ মধু মিশিয়ে খাবেন৷

তথ্যসূএ : ইন্টারনেট।

3024 views Answered

সাধারণত কোম্পানির তৈরি ঔষধ খেয়ে সমসাময়িক ভাবে কাশি ভালো হলেও অল্প কিছুদিন পর আবার তা দেখা দেয়।তাই প্রাকৃতিক উপায় হিসেবে আপনি তুলসি পাতা পিষে রস তৈরি করে তা ছেঁকে নিয়ে নিয়মিত ৪-৫ দিন পান করুন।আশা করি এটার দ্বারা আপনার কাশি সেরে যাবে।

3024 views Answered

Next steps