আমি কাজ করতে চাই... আমি কাজ পারি..?
1 Answers
- ফ্রীল্যান্সিং কেন করব।
- ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
- আমি কোন কাজ পারি না, আমি কিভাবে ফ্রীল্যান্সিং করব?
- ফ্রীল্যান্সিং নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি কি করব?
- আমার কি কি শিখা উচিত?
- আমি কোন সাইটে কাজ করা শুরু করব?
- আমি কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করব।
- আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না,।।
- আমি কাজ পারি, বিড করে যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না।
- টাকা কিভাবে পাবো?
- টাকা কি সত্যিই পাবো?
- টাকা কিভাবে খরচ করব
এবার লিখব ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায় তা নিয়ে।
এখানে ইল্যান্সে কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্টঃ
এগুলো দেখে একটা ধারনা নেওয়া যাবে অনলাইনে কি কি কাজ পাওয়া যায়, কি ধরনের কাজ পাওয়া যায়। আপনি যদি উপরের যে কোন একটি কাজও পারেন, তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। যদিও এ গুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ অনলাইনে রয়েছে। আপনাকে তা খুজে নিতে হবে। আপনি যদি এ কাজ গুলোর একটিও ভালো মত না পারেন, তাহলে আপনার কাছে যে কাজটা ভালো লাগে এমন একটা কাজ শিখে নিতে পারেন। তারপর আপনি কাজ শুরু করতে পারেন। কাজ শিখে নিতে বেশি সময় লাগবে না। ভয় ফেলে বা শুরু না করলে কিভাবে শিখবেন? আজকের দিনটি আপনার প্রিয় বিষয়টি শেখা শুরু করার জন্য কি একটি ভালো দিন নয়?
একটা কথা কি, মানুষ যা নিয়ে ঘটাঘাটি করে সে দিকেই এক্সপার্ট হয়। কেউ প্রথম দিন ই সফল হয় না। আপনি যদি আজ থেকেই ফ্রীল্যান্সিং শুরু করেন তাহলে আজই না হোক কাল বা এক মাস পর অথবা এক বছর পর এক জন সফল ফ্রীল্যান্সার হতে পারবেন। আর আপনি যদি ফ্রীল্যান্সিং করতে গিয়ে ধোঁকা খান তাহলে আগামি কাল আপনি ঐসব দিক এড়িয়ে ভালো দিকে যেতে পারবেন। আপনি যদি প্রথা গত চাকরি করতে না চান, তাহলে আজ থেকেই ফ্রীল্যান্সিং সম্পর্কে জানা শুরু করুন। এখানে কাজের অভাব নেই। বিষয়ের ও অভাব নেই। আপনি সহযেই আপনার পছন্দের বিষয় নির্বাচন করে সামনে এগুতে পারবেন। অথবা একটা বিষয় নির্বাচন করলেন। তার পর দেখলেন আপনার ভালো লাগে না, আপনি সহজেই অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। তবে একটা বিষয় কে নির্বাচিত করে সামনে এগুনো ভালো। একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত ঐ বিষয় নিয়ে দক্ষ হতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি গ্রাফিক্সের কাজ যেনে থাকেন তাহলে চেষ্টা করবেন সব সময় গ্রাফিক্সের কাজ করার জন্য। দক্ষ মানুষের স্থান সব সময়েই উপরের দিকে, এবার তা যে বিষয়েই হোক না কেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এক জন ফ্রীল্যান্সারকে এক সাথে অনেক কিছুর কাজ করতে হয়। সাজতে হয় ওয়ান ম্যান আর্মি। যাই করুন না কেন, আপনার লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে।
আপনি যদি কিছু কাজ জানেন, তাহলে নিচের যেকোন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ করার জন্য বিড করতে থাকুন। যে কাজটি পারবেন বলে মনে হয় তাতে বিড করুন। ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ দিন। কাজ পেতে বেশি সময় লাগবে না। আমি এখানে কিছু মার্কেটপ্লেসের লিঙ্ক দিচ্ছি। এর বাহিরে আরো অনেক গুলো মার্কেটপ্লেস রয়েছে।
- https://www.odesk.com
- https://www.elance.com
- http://www.freelancer.com/
- http://www.guru.com/
- http://99designs.com/
- http://fiverr.com/
- http://www.getacoder.com/ ইত্যাদি।
অনেকেই ফটোশফ পারেন, তাদের জন্যঃ
আপনার ফটোগ্রাফি দিয়েও ভালো একটা ইনকাম করতে পারেন। আপনি কি ছবি বিক্রি করার কোন সাইটে ছবি আপলোড করছেন?
আর আপনার গ্রাফিক্স আইডিয়াও ভালো। তাই ওডেস্ক অথবা 99Designer / Elance / oDesk এ একাউন্ট খুলে ঐ খানে গ্রাফিক্সের কাজ করতে পারেন। ভালো করবেন।। ফটোশপের কাজের অভাব নেই। ওডেস্কে একাউন্ট থাকলে বিড করুন। আর না থাকলে একটা খুলে নিন। যদি হেল্প এর দরকার হয় আমি যতটূকু পারি সাহায্য করব।
Good Luck
ট্রিক্স গুলোঃঃ
স্টিব জবসের "Stay Hungry, Stay foolish" এটা মনের মধ্যে গেথে ফেলুন। ক্ষুধা কিন্তু দুই ধরনের হয়, পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা। আপনার মনের ক্ষুধাকি জ্ঞানের? জ্ঞানের ক্ষুধা ছাড়া অন্য গুলো কিন্তু কাজে দিবে না। শেখার চেষ্টা করুন। আপনার জীবনের কষ্ট গুলো থেকেও। পেটের ক্ষুধাও কিন্তু কাজে দেয়। যখন আপনার পেটে খাবার বেশি থাকবে মস্তিস্ক তখন কম কাজ করে। কারন হচ্ছে খাওয়া বেশি খেলে পেটের ঐ খাবার গুলো হজম করার জন্য বেশি পরিমান রক্ত সঞ্চালন দরকার পড়ে, আর তাই মস্তিস্কে রক্তের ঘাটতি পড়ে। আর তাই তখন কিন্তু ভালো চিন্তা করা যায় না, প্রায় সময়ই দেখবেন খাবার পর ঘুম ঘুম ভাব হয়। আর পেট খালি থাকলে চিন্তা শক্তি সার্ফ হয়। তাই বলে আমি আপনাকে না খেয়ে থাকতে বলছি না। প্রয়োজনের থেকে একটু বেশি খাবেন না। [ আমি নিজে কিন্তু ভোজন বিলাসী
]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy

