1 Answers
বাজারে অনেক রকমের সানব্লক ও সানস্ক্রিন পাওয়া যায়। যেমন – অয়েন্টমেন্ট, ক্রিম, জেলি, লোশন, স্প্রে, পাউডার ওয়াক্স স্টিক ইত্যাদি। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে সানব্লক লোশন বেঁছে নিন অথবা সানস্ক্রিন পাউডার। আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম ফর্মুলেশন। ত্বকের যে অংশে লোম রয়েছে, সেখানে জেল ব্যবহার করুন, বিশেষ করে হাত এবং পায়ে। চোখের আশেপাশে ওয়াক্স স্টিক ব্যবহার করুন। ঠোঁটের জন্য সানস্ক্রিনযুক্ত লিপবাম পাওয়া যায়। যাদের ত্বক সেনসিটিভ তারা শিশুদের উপযোগী সানব্লক ব্যবহার করুন। শিশুদের সাধারণত SPF ১৫ মাত্রার সানব্লক দেয়া হয়। কিছু জনপ্রিয় ব্র্যান্ড এবং দরদামঃ বিভিন্ন বিপণি বিতান এবং ড্রাগ সেন্টার এ খোঁজখবর করলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সানব্লক এবং সানস্ক্রিন। ১) গার্নিয়ারঃ সব ধরনের ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। দামটাও হাতের নাগালে। ১৫০-২০০ টাকার ভেতরেই পাবেন। ২) লেডি ডায়ানাঃ তৈলাক্ত এবং মিশ্র ত্বকে লোশন এবং শুষ্ক ত্বকে ক্রিম ব্যবহার করুন। এটার দাম ১৮০-২০০ টাকা। ৩) জনসন বেবিঃ সেনসিটিভ এবং শিশুদের ত্বকে ব্যবহার করার জন্য প্রথম পছন্দ। দাম পড়বে ৯৫০ টাকা। ৪) ল্যাকমিঃ এটা তুলনামুলক কম দামেই পেয়ে যাবেন। ১৫০ টাকা। ৫) সান ফর্মুলাঃ ক্রিম ও লোশন পাওয়া যায়। দাম ১১০০ টাকা। ৬) নিউট্রোজেনাঃ তেলমুক্ত লোশন ৫০০-৮০০ টাকা। শুষ্ক ত্বকের জন্য আলট্রা শিয়ার ড্রাই টাচ, দাম ৪০০-৯০০ টাকা। ৭) নিভিয়াঃ ত্বকের ধরন বুঝে কিনুন। ৩৫০ টাকা দাম পড়বে। ৮) ভেনিক্রিমঃ এটা আমেরিকান ব্র্যান্ড। দাম কিছুটা বেশি। ২০০০ টাকা পড়বে। এটা সেনসিটিভ ত্বকের জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy