2 Answers

মন থেকে বিশ্বাস করা একটু কঠিন যে, অতিরিক্ত ঘুমের ফলেও শরীরে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হয়। ঘুমের একটি নির্দিষ্ট সময় ও পরিমাণ রয়েছে, যা সকলের পালন করা উচিৎ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। প্রতিদিন নয় ঘণ্টার বেশি ঘুমালে এর কারণ হতে পারে, আপনার শরীরে কোন সমস্যা লুকায়িত আছে। এছাড়াও, এটি আপনার সমগ্র স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এখানে, অতিরিক্ত ঘুমের ফলে যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, তা আলোচনা করা হল- ১. বিষণ্ণতার ঝুঁকি বাড়তে পারে: ২০১৪ সালে প্রাপ্তবয়স্ক যুগলের উপর দীর্ঘ সময় গবেষণা করে জানতে পেরেছেন, অতিরিক্ত ঘুমের ফলে বিষণ্ণতার সৃষ্টি হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমিয়েছে, তাদের মাঝে বিষণ্ণতার পরিমাণ ছিল ২৭ শতাংশ এবং যারা ৯ ঘণ্টার বেশি সময় ঘুমিয়েছেন, তাদের মাঝে বিষণ্ণতার পরিমাণ ছিল ৪৯ শতাংশ। ২০১২ সালের আরেকটি গবেষণায় দেখা যায়, বৃদ্ধ মহিলারা অতিরিক্ত ঘুমানোর কারণে তাদের মস্তিষ্কের সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত ঘুমানোর কারণে প্রতি দুই বছরে তাদের মস্তিষ্কের ঘিলুর পরিবর্তন প্রদর্শিত হয়। ২. গর্ভধারণে সমস্যা হওয়া: ২০১৩ সালে কোরিয়ার গবেষণা দল ৬৫০ জন মহিলা নিয়ে ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে তাদের ঘুম নিয়ে গবেষণা করেন। তারা তাদের গবেষণায় দেখতে পান, যেসকল মহিলারা ৭ থেকে ৯ ঘণ্টা নিয়মিত ঘুমান, তাদের গর্ভধারণের রেট বেশি তবে যারা ৯ ঘণ্টার বেশি সময় ঘুমান তাদের গর্ভধারণে সমস্যা হতে পারে। তাদের মতে, ঘুমের অভ্যাস অবশ্যই সার্কাডিয়ান রিদম , হরমোন secretions এবং মাসিক চক্র পরিবর্তন করতে পারেন । এছাড়াও, অতিরিক্ত ঘুমের ফলে ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধি পেতে পারে। ৩. ওজন বৃদ্ধি পেতে পারে: গবেষকদের মতে, অতিরিক্ত ঘুমের ফলে ছয় বছরের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে শরীরের ওজন বৃদ্ধির প্রবণতা দেখা যায়। অতিরিক্ত ঘুম ও অল্প ঘুমের কারণে শরীরের ওজন বৃদ্ধি পায়। যারা ৯ থেকে ১০ ঘণ্টা ঘুমিয়েছিল গবেষণার সময় তাদের ওজন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গবেষণার সময়কাল শেষ হবার পর তার ওজন ৫ কেজি বৃদ্ধি পায়। তারা শরীর পরিচর্যা ও ডায়েট করার পরও তাদের ওজন বৃদ্ধি পেয়েছে। তাই, তাদের মতে ঘুম স্থূলতা ও ওজন বৃদ্ধিতে প্রবল ভূমিকা রাখে। ৪. হার্টের জন্য ক্ষতিকর: ২০১২ সালের আমেরিকান কলেজ কার্ডিওলজি সভায় অতিরিক্ত ঘুমের কারণে হার্টের বিভিন্ন সমস্যা হয় এ বিষয়টি উপস্থাপিত করা হয়। গবেষকরা ৩০০০ মানুষকে নিয়ে গবেষণা করে দেখতে পান যে, অতিরিক্ত ঘুমের ফলে কণ্ঠনালীপ্রদাহ ও আর্টারি ডিজিজ এর ঝুঁকি দুই গুণ বৃদ্ধি পায়। যা মৃত্যুর কারণও হতে পারে। ২০১০ সালের বিভিন্ন বিভিন্ন ১৬টি গবেষণায় দেখা যায়, অতিরিক্ত ঘুম ও সল্প ঘুম উভয়ই স্বাস্থ্যের জন্য খারাপ। ১৩,৮২,৯৯৯ জন অংশগ্রহনকারীকে নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যায়, আট ঘণ্টার বেশি ঘুমানোর ফলে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়। তাই, পরিমিত ও পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।

3172 views

অতিরিক্ত ঘুমের কারনে নিম্নের সমস্যাগুলো হতে পারে- ১. বিষণ্নতার ঝুঁকি সৃষ্টি করে। ২. মস্তিষ্কের কর্মক্ষমতা দুর্বল করে । ৩. মহিলাদের গর্ভধারণে সমস্যা করে । ৪. ডায়াবেটিসের শঙ্কা বাড়ে । ৫. ওজন বৃদ্ধির শঙ্কা থাকে । ৬. হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে । ৭. আয়ু কমতে পারে ।

3172 views

Related Questions